বিহারে অনগ্রসরদের জন্য ৬৫ শতাংশ সংরক্ষণ বাতিল করল পটনা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: অনগ্রসর ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য সংরক্ষণ নিয়ে জোর ধাক্কা খেল বিহার সরকার। বৃহস্পতিবার বিহারে অনগ্রসর, আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং তফশিলি জাতি ও উপজাতিদের জন্য ৬৫ শতাংশ সংরক্ষণ বাতিল করে দিল পটনা হাইকোর্ট। নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারের সংরক্ষণ নিয়ে নেওয়া সিদ্ধান্তকে সংবিধানের ১৪, ১৫ এবং ১৬ নম্বর ধারার পরিপন্থী বলে জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

ভোট ব্যাঙ্ক অটুট রাখতে বিহারে জাতিগত জনগণনা করিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর ওই জাতিগত জনগননার পাশাপাশি ওবিসি, ইবিসি, এসসি ও এসটিদের জন্য চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংরক্ষণ এক ধাক্কায় ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করেছিলেন। রাজ্য সরকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পটনা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। গত ১১ মার্চ এ সংক্রান্ত মামলার শুনানি শেষ হলেও রায় দান স্থগিত রাখে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

এদিন রায় দিতে গিয়ে ওবিসি, ইবিসি, এসসি ও এসটিদের জন্য ৬৫ শতাংশ সংরক্ষণকে অবৈধ আখ্যা দিয়ে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছেন বিচারপতিরা। সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংরক্ষণ আগের মতোই ৫০ শতাংশ থাকবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, পটনা হাইকোর্টের এদিন রায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্য বড় ধাক্কা।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়