ভারতের পরবর্তী CDS অনিল চৌহান

জারি বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীর তিন শাখার সর্বাধিনায়ক পদে (চিফ অব ডিফেন্স স্টাফ) বসতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল (অব) অনিল চৌহান। কেন্দ্র এদিন বিজ্ঞপ্তি জারি করে  অনিল চৌহানের নিয়োগের খবর জানিয়েছে।  সেনাবাহিনীর তিন শাখার প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট ভারত সরকারের সেনা সংক্রান্ত দফতরের সচিবের দায়িত্ব পালন করবেন। 

প্রতিরক্ষা মন্ত্রক বুধবার বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের খবর দিতে গিয়ে জানিয়েছে, ভারতীয় স্থলসেনার প্রাক্তন লেফটেন্য়ান্ট জেনারেল (অব) অনিল চৌহানকে সেনাবাহিনীর তিন শাখার প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) পদের দায়িত্ব অর্পণ করা হয়েছে। চিফ অব ডিফেন্স স্টাফ-য়ের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রতিরক্ষা মন্ত্রকের সেনা সংক্রান্ত দফতরের সচিবের দায়িত্ব পালন করবেন। 

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অনিল চৌহান ২০২১-য়ে পূর্বাঞ্চলীয় সেনার  জিওসি পদ থেকে অবসরগ্রহণ করেন। জানা গিয়েছে, অনিল চৌহান সেনাবাহিনীতে যোগ দেন ১৯৮১ সালে। ১১ গোর্খা রাইফেলসের কমিশনড অফিসারের দায়িত্ব পান। পরবর্তীকালে ভারতীয় সেনার অন্যান্য রেজিমেন্টের দায়িত্ব পেয়েছিলেন অনিল চৌহান। একসময় তিনি ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন-য়ের (DGMO) শীর্ষপদে ছিলেন।  সেনাবাহিনীর বেশ কয়েকটি অভিযানের নেতৃত্বে ছিলেন এই অভিজ্ঞ সেনাকর্তা। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট জেনারেলকে  চিফ অব ডিফেন্স স্টাফ পদে নিয়োগ করা হল। 

হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক বিপিন রাওয়াতের মৃত্যুর পর থেকে  চিফ অব ডিফেন্স স্টাফ পদটি খালি পরে ছিল। খোঁজা হচ্ছিল যোগ্য উত্তরসূরীর। সেই সন্ধান বুধবার সন্ধ্যায় শেষ হল। 

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ