চারতলা আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্তার স্ত্রী

জানা গিয়েছে, প্রাক্তন সেনাকর্মকর্তার স্ত্রী দীর্ঘ ৬ মাস ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। আর স্বামীর অনুপস্থিতিতেই এমন কাণ্ড করে বসেন সেনাকর্তার স্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের ভোপালে। জানা গিয়েছে, প্রাক্তন সেনাকর্মকর্তার স্ত্রী দীর্ঘ ৬ মাস ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। আর স্বামীর অনুপস্থিতিতেই চারতলা থেকে ঝাঁপ দিলেন সেনাকর্তার স্ত্রী। যখন ঘটনাটি ঘটেছে, তখন তাঁর স্বামী মেডিকেল রিপোর্ট নিয়ে আলোচনা করতে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। সেই ফাঁকেই চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বৃদ্ধা।

এই বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “অনিতা মঙ্গল ছিলেন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের (এমইএস) অবসরপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মঙ্গলের স্ত্রী। অনিতা গত ছয় মাস ধরে মানসিক ভুগছিলেন তিনি। শনিবার, সঞ্জয় মঙ্গল অনিতার স্বাস্থ্য রিপোর্টের বিষয়ে এক চিকিৎসকের কাছে পরামর্শ নিতে গিয়েছিলেন। এরপর তিনি বাড়িতে ফিরে দরজার কলিংবেল বাজান। কিন্তু তাতেও কোনও সাড়াশব্দ না মেলায় তিনি স্ত্রীকে খুঁজতে প্রতিবেশীর ঘরে যান। সেখানেও স্ত্রীকে না পাওয়ায় আশেপাশের বাসিন্দাদের থেকে স্ত্রীর খোঁজখবর নেন, কিন্তু সেখানেও তিনিজানা গিয়েছে, প্রাক্তন সেনাকর্মকর্তার স্ত্রী দীর্ঘ ৬ মাস ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। আর স্বামীর অনুপস্থিতিতেই এমন কাণ্ড করে বসেন সেনাকর্তার স্ত্রী। ছিলেন না। এরপর তিনি বিল্ডিং চত্বরে তল্লাশি করেন এবং অবশেষে বেসমেন্টে অনিতার মৃতদেহ খুঁজে পান।”

সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দিলে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই দম্পতির দুই মেয়ে, বিদেশে বসবাসকারী দুজনেই আসার পর শেষকৃত্য হবে। পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর সঞ্জয় মঙ্গল ভোপাল মেট্রোতে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন। কিন্তু অসুস্থ স্ত্রীর যত্ন নেওয়ার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি।

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫