সুপ্রিম কোর্টে ‘রাম ধাক্কা’ খেলেন আরজি কর আন্দোলনের ‘পুরোধা’ চিকি‍ৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পুলিশি তলব নিয়ে দেশের শীর্ষ আদালতে গিয়ে ‘রাম ধাক্কা’ খেলেন আরজি কর আন্দোলনের নেতৃত্বে থাকা তথাকথিত বিক্ষুব্ধ চিকি‍ৎসকরা। বুধবার (১৯ নভেম্বর) শীর্ষ আদালত পুলিশি তলব থেকে বাঁচার জন্য রক্ষকবচই তো দেয়নি, মামলাই গ্রহণ করল না। কলকাতা হাই কোর্টেই এ সংক্রান্ত আর্জি জানানোর পরামর্শ দিয়েছে। শীর্ষ আদালতে রাম ধাক্কা খাওয়ার পরে পুলিশের বিরুদ্ধে লড়াইয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা শুরু করেছেন আরজি কর আন্দোলনের তথাকথিত হোতারা।

গত বছর অগস্টে আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। আর ওই ঘটনার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে ‘রে-রে’ করে আসরে ঝাঁপিয়েছিলেন চিকি‍ৎকদের একাংশ। যারা বিজেপি এবং বাম শিবিরের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। ‘উই ওয়ান্ট জাস্টিস’ নামাঙ্কিত আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা। কর্মবিরতির পথে গিয়ে রাজ্যের চিকি‍ৎসা পরিষেবা স্তব্ধ করার মতো মারাত্মক রাস্তা বেছে নিয়েছিলেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের একাংশ। কর্মবিরতি তুলতে নিত্য নতুন আবদার জানিয়েছিলেন। যদিও সব আবদার মেনে নেয়নি রাজ্য সরকার।

আন্দোলনের সময়ে বিচিত্র সব অভিযোগ হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। যার সত্যতা পায়নি কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই বিচিত্র অভিযোগ নিয়ে তদন্তের জন্য বেশ আরজি কর আন্দোলনের নেতৃত্বে থাকা বেশ কয়েকজন চিকি‍ৎসককে তলব করেছিল পুলিশ। ওই তলবকে পুলিশি হেনস্থা আখ্যা দিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন চিকি‍ৎসককদের একাংশ। সুপ্রিম কোর্টের কাছ থেকে রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন।

এদিন বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে চিকি‍ৎসকদের সেই আর্জি সংক্রান্ত মামলাটি উঠেছিল। কিন্তু পুলিশের কাজে অযথা হস্তক্ষেপ করতে চাননি শীর্ষ আদালতের বিচারপতিরা। পর্যবেক্ষণে বিচারপতিরা বলেন, ‘চিকিৎসকদের রক্ষা করার জন্য কী ভাবে আমরা এখন নির্দেশ দেব? পুলিশের তো তাঁদের তলব করার অধিকার রয়েছে।’ ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলা শোনার জন্য কলকাতা হাইকোর্টই উপযুক্ত জায়গা। তাই হাইকোর্টেই এই সংক্রান্ত আবেদন জানানো হোক।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির