আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

লালুর পরিবার ভেঙে চুরমার, রোহিনীর পর পটনার বাড়ি ছাড়লেন আরজেডি সুপ্রিমোর ৩ কন্যা

নিজস্ব প্রতিনিধি: বিহারে নির্বাচনে পরাজয়ে রাজনৈতিক ধাক্কার পর এবার পারিবারিক ভাবে বিরাট ধাক্কা খেলেন খেলেন লালুপ্রসাদ যাদব। মেয়ে রোহিণী আচার্যের বিস্ফোরক মন্তব্য করে বাড়ি ছাড়ার পর যাদব পরিবারের অভ্যন্তরে সংকট আরও তীব্র হয়ে উঠেছে। এবার পাটনার বাড়ি ছাড়লেন আরজেডি সুপ্রিমোর আরও তিন কন্যা।

রোহিণী ছাড়াও আরজেডি প্রধানের আরও তিন কন্যা, রাজলক্ষ্মী, রাগিনী এবং চন্দা, তাদের সন্তানদের নিয়ে পরিবারের পাটনার বাসভবন ছেড়ে দিল্লিতে চলে গিয়েছেন। এই ঘটনা বিহারের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের মধ্যে ক্রমবর্ধমান ফাটলের ইঙ্গিত দিয়েছে। বিহার বিধানসভা নির্বাচনে শোচনীয় ফলাফলের পর আরজেডি ইতিমধ্যেই হতাশাগ্রস্ত। দলের আসন সংখ্যা ৭৫ থেকে কমে মাত্র ২৫-এ পৌঁছেছে। তার মধ্যেই পরিবারের ভিতরের ফাটলের খবর প্রকাশ্যে। লালু প্রসাদের কন্যা এবং পেশায় একজন চিকিৎসক রোহিণী আচার্য যখন রাজনীতি ছেড়ে দেওয়ার এবং তার পরিবারকে অস্বীকার করার ঘোষণা করেন তখনই বোমা ফাটে। শুরু হয় যাদব পরিবারের অভ্যন্তরীণ অস্থিরতা। সূত্র জানিয়েছে যে গত দুই দিনের ঘটনাবলীতে তারা মর্মাহত ছিলেন। তাদের চলে যাওয়ার ফলে আরজেডির একসময়ের ব্যস্ত রাজনৈতিক কেন্দ্রে কেবল লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং মিশা ভারতী রয়েছেন।

বাবকে নিজের কিডনি দিয়েছেন রোহিণী। সেই মেয়ে একাধিক আবেগঘন পোস্টে,  অভিযোগ করেছেন যে তাকে পরিবারের সদস্যরা নোংরা ভাবে নির্যাতন  করেছে। তেজস্বী যাদবের ঘনিষ্ঠ দুই সহযোগী, আরজেডির রাজ্যসভার সাংসদ সঞ্জয় যাদব এবং দীর্ঘদিনের সহযোগী রমিজের মধ্যে সংঘর্ষের সময়   চটি দিয়ে আঘাত করার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন। এমনকি  তিনি এটাও বলেছেন যে তাঁর বিরুদ্ধে বাবা লালু প্রসাদকে খারাপ কিডনি দেওয়ার মত অভিযোগ আনা হয়েছে। এখনেই শেষ নয়, লালু যাদবকে কিডনি দান করার পর “কোটি কোটি টাকা নেওয়ার” অভিযোগ উঠেছে, যা তিনি অত্যন্ত অপমানজনক বলে  উল্লেখ করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

লোকাল ট্রেনেই মিলল ‘ফ্লাইট’-এর আমেজ! ইনফ্লুয়েন্সারের ‘এয়ার হোস্টেস’ হওয়ার ভিডিও ভাইরাল

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

অফিসে ভুলেও মুখ খুলবেন না এই বিষয়গুলো নিয়ে! ভাইরাল অ্যামাজন কর্মীর ভিডিও

৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টা, গ্রেফতার পুলিশের সহকারী কমিশনার

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেফতার-২

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ