এআই ক্যামেরা চালুর পর  সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমেছে, জানালেন কেরালার পরিবহণ মন্ত্রী

রাজু বলেন, ৫ থেকে ৮ জুন পর্যন্ত ৩,৫২,৭৩০ ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এআই ক্যামেরা দ্বারা শনাক্ত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রাফিক ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা (Artificial Intelligence) এআই ক্যামেরা চালু হওয়ার পর রাজ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে বলে জানালেন কেরালার পরিবহন মন্ত্রী অ্যান্টনি রাজু (Kerala Transport Minister Antony Raju)।

‘সেফ কেরালা’ প্রকল্পের আওতায় রাজ্যজুড়ে এআই ক্যামেরা বসানো হয়েছিল। সেই ক্যামেরাগুলি নিয়ে তিরুবনন্তপুরমে একটি পর্যালোচনা বৈঠক ছিল শুক্রবার। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী অ্যান্টনি রাজু বলেন, ৫ থেকে ৮ জুন পর্যন্ত ৩,৫২,৭৩০ ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এআই ক্যামেরা দ্বারা শনাক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, কেরালা সরকারের সংস্থা কেল্ট্রন (Keltron) শনাক্তকরণগুলি পরীক্ষা করে ১৯,৭৯০টি কেস ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট মনিটরিং সিস্টেমে (integrated transport monitoring system) আপলোড করেছে। মোটর ভেহিকেলস ডিপার্টমেন্ট ১০,৪৫৭টি ঘটনায় ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য চালান ধরিয়েছে। তাঁর কথায়, ‘কেরালায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় গড়ে ১২টি মৃত্যুর ঘটনা ঘটত, কিন্তু এআই (AI) ক্যামেরা বসানোর পর রাজ্যে তা কমে দাঁড়িয়েছে ৫ থেকে ৮ এ।’

কেরালার পরিবহন মন্ত্রী আরও বলেন, ১ সেপ্টেম্বর থেকে ভারী যানবাহনের চালক ও সামনের আসনের যাত্রীদের জন্য সিট বেল্ট বাধ্যতামূলক করা হবে। চিহ্নিত হওয়া নিয়ম লঙ্ঘনের ঘটনাগুলির মধ্যে ৭,৮৯৬ টি ঘটনায় যাত্রীরা সিট বেল্ট না পরে গাড়িতে ছিলেন। ৬,১৫৩টি ক্ষেত্রে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন আরোহীরা। সেই সঙ্গে বাইকে সওয়ার সহযাত্রীর মাথায় হেলমেট ছিল না ৭১৫টি ঘটনায় বলে জানান তিনি। ভিআইপি গাড়ি-সহ ৫৬টি সরকারি গাড়ির নিয়ম লঙ্ঘনের ঘটনাও ক্যামেরায় ধরা পড়েছে বলে জানান মন্ত্রী।

‘দায়ী কে, আগে তা ঠিক হোক’, যন্তর মন্তরের অশান্তির ঘটনায় SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা