চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তীর্থ করতে গিয়ে হরিয়ানায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, নিহত ৪

Curtesy: Google

নিজস্ব প্রতিনিধি: হরিয়ানায় মর্মান্তিক দুর্ঘটনার মুখোমুখি একটি ট্রাক্টর। নিহত হয়েছে ৪ জন এবং আহত হয়েছে ১৮ জন। নিহতদের মধ্যে রয়েছে ২ জন শিশু। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পাঞ্জাব থেকে রাজস্থানের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। ট্রাক্টরের ট্রলিতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তারা প্রত্য়েকেই রাজস্থানের একটি মন্দিরে তীর্থ করতে যাচ্ছিলেন। তীর্থযাত্রীরা প্রত্য়েকেই পাঞ্জাবের পাতিয়ালা জেলার পাত্রনের নিকটবর্তী বিভিন্ন গ্রামের বাসিন্দা।

জানা গিয়েছে, তীর্থযাত্রী বহনকারী ওই ট্রাক্টরের ট্রলিটি হঠাৎ করে হুক থেকে খুলে ছিটকে যায় বাইরের দিকে। তার গতি হারিয়ে যাত্রীসহ উল্টে যায় ট্রলিটি। এতে নিহত হয়েছে ৪ জন এবং আহত হয়েছে ১৮ জন। নিহতদের মধ্যে রয়েছে ২ জন শিশু। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, হরিয়ানার সিরসার একটি গ্রামের কাছে। হতাহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।

নাথুসারি চোপতা থানার এক অফিসার ঈশ্বর জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাক্টরের ট্রলিটি হুক থেকে ছিটকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও বলেন, তীর্থযাত্রীরা পাঞ্জাবের পাতিয়ালা জেলার পাত্রনের নিকটবর্তী বিভিন্ন গ্রাম থেকে রাজস্থানের গোগামেদির দিকে যাচ্ছিলেন। এ দুর্ঘটনায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত আরও ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্র্যাক্টর ট্রলির হুক থেকে ছিটকে গিয়ে উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন।

তীর্থ করতে গিয়ে এরম মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে ট্রাক্টর তেকে ট্রলিটি খুলে গেল তা এখনও জানা যায়নি। তদন্ত চালাচ্ছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ