রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ৫ পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজের রক্ষাকর্তা যারা তাদেরই প্রাণ গেলো পথ দুর্ঘটনায়। রাজস্থানের চুরু জেলায় পথ দুর্ঘটনায় নিহত হন ৫ পুলিশ কর্মী। আহত হন আরও দুজন। রবিবার ভোরে একটি ট্রাকের সঙ্গে একটি পুলিশের গাড়ির ধাক্কা হওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

চুরুর পুলিশ সুপার প্রবীণ নায়েক জানিয়েছেন, সুজনগড় সদর থানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ কর্মীরা একটি নির্বাচনী সভায় যোগ দিতে তারানগরে যাচ্ছিলেন। নিহত পুলিশ সদস্যরা হলেন যথাক্রমে, খিনভসার থানার এএসআই রামচন্দ্র, কনস্টেবল কুম্ভরাম, সুরেশ মীনা, থানারাম ও মহেন্দ্র।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম x-মাধ্য়মে এক পোস্টে বলেন, ‘আজ সকালে, চুরুর সুজানগড় সদর এলাকায় একটি গাড়ি দুর্ঘটনায় পুলিশ সদস্যদের হতাহতের বিষয়ে দুঃখজনক সংবাদ পাওয়া গেছে। এই দুর্ঘটনায় নিহত সকল পুলিশ সদস্যদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

স্বাভাবিকভাবেই গভীরভাবে শোকাহত পরিবার। বিষণ্ণতা নেমে এসেছে পরিবারে। যাদের প্রাণ নিবেদিত দেশের মানুষের জন্য়। যারা ঝর, জল সব কিছু উপেক্ষা করে সেবা করেন মানুষের। এমনকি কোনও আনন্দ উংসবেও সুযোগ থাকে না পরিবারের সাথে সময় কাটানোর। সেই সব পুলিশদের মৃত্য়ুর খবর পেলে শোকাহত হয় সবাই। তবে এমন মর্মান্তিক দুর্ঘটনা কি করে ঘটল তার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক