অমেথিতে কংগ্রেস প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ রবার্ট ভদরার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের জন্য উত্তরপ্রদেশের ১৪ আসনের প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। কিন্তু সেই তালিকায় নাম নেই গান্ধি পরিবারের এক সময়ের খাসতালুক অমেথি ও রায়বরেলির। ওই দুই আসনে শতাব্দী প্রাচীন দল কাকে প্রার্থী করে তাঁর দিকে নজর গোটা দেশের রাজনৈতিক কারবারিদের। দুই আসনে কংগ্রেস প্রার্থী নিয়ে জোর জল্পনার মধ্যেই বড় সড় ইঙ্গিত দিলেন প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট ভদরা। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, ‘অমেথির মানুষ চাইলে কংগ্রেস প্রার্থী হতে রাজি।’ যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা  মনে করছেন, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বিশেষ করে সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিরা কিছুতেই রবার্টকে দলীয় রাজনীতিতে পা রাখার সুযোগ দেবেন না।’

গতবার লোকসভা ভোটে উত্তরপ্রদেশে শুধুমাত্র একটি আসন পেয়েছিল কংগ্রেস। রায়বরেলি থেকে জিতেছিলেন সোনিয়া গান্ধি। গান্ধি পরিবারের খাসতালুক অমেথি থেকে হেরে গিয়েছিলেন রাহুল গান্ধি। আসন্ন ভোটে যোগী রাজ্যে সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়ে লড়ছে কংগ্রেস। রাজ্যের ৮০ আসনের মধ্যে ১৭ আসনে লড়বে মল্লিকার্জুন খাড়গের দল। বাকি ৬৩ আসনে লড়বে সপা। কংগ্রেসকে যে ১৭ আসন ছেড়েছেন অখিলেশ তার মধ্যে অমেথি ও রায়বরেলিও রয়েছে। সোনিয়া গান্ধি ইতিমধ্যেই লোকসভা ভোটে না লড়ার কথা জানিয়েছেন। তাঁর পরিবর্তে রায়বরেলিতে প্রিয়াঙ্কা গান্ধি প্রার্থী হতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে।

যদিও বুধবার পর্যন্ত দুই আসনের প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। ফলে ওই দুই আসনে শেষ মুহুর্তে শতাব্দী প্রাচীন দল প্রার্থী নিয়ে চমক দিতে পারে বলে চর্চা শুরু হয়েছে। ওই চর্চার মধ্যেই প্রার্থী হতে রবার্ট ভদরার আগ্রহ প্রকাশ নানা জল্পনার জন্ম দিচ্ছে।  সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে রবার্ট বলেছেন, ‘গতবার যিনি অমেথি থেকে জিতেছিলেন, তিনি শুধু গান্ধি পরিবারকেই আক্রমণ শানানোর কাজে ব্যস্ত ছিলেন। অমেথির উন্নয়নের জন্য কোনও কাজ করেননি। অমেথির মানুষ গতবার যে ভুল করেছেন তা এবার করবেন বলে বিশ্বাস করি না। অমেথির মানুষ যদি চান, তাহলে আমি প্রার্থী হতে রাজি আছি।’

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক