NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও তিনি ‘সিংঙ্ঘম’, কখনও তিনি ‘নায়ক’ সিনেমার অনিল কাপুর। বিগত কয়েকমাসে দেশে একটাই নাম সবার মুখে মুখে, তিনি হলেন তুকারাম মুন্ডে। মহারাষ্ট্রের খাদ্য ও ড্রাগ নিয়ামক সংস্থার কমিশনার পদে রয়েছেন তিনি। আর এই পদে যখন থেকেই তিনি এসেছেন মহারাষ্ট্রে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তুকারাম মুন্ডের কড়া নজর থেকে বাদ পড়েনি কোনও রেস্তরাঁ, অনলাইন ফুড ডেলিভারি সংস্থা। বেনিয়ম, খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় বহু রেস্তরাঁ, ফুড ডেলিভার অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পিছপা হননি তিনি। এমনকি তুকারামের রোষানল থেকে বাদ যাননি অজয় দেবগণ, শাহরুখ খানরাও। তাই গোটা দেশে আট থেকে আশি, সকলের মুখে মুখে তুকারামের নাম।

আরও পডুন: ‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

এবার মহারাষ্ট্র তো বটেই তুকারামকে নিয়ে খবর করেছে আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র নিউইয়র্ক টাইমস। বিশ্বের অন্যতম জনপ্রিয় ও প্রথম সারির সংবাদপত্রে তুকারামের কাজের প্রশংসা করা হয়েছে। একটি গোটা আর্টিকেল লেখা হয়েছে তুকারামকে নিয়ে। যাতে পরতে পরতে তাঁর কাজের প্রশংসা করা হয়েছে। ব্য়বহার করা হয়েছে বিশেষণ। যেমন তুকারামের কঠোর নজর নিয়ে লেখা হয়েছে, ‘কোনও বিষয় যেন তুকারামের দৃষ্টি এড়িয়ে যায় না। হোটেল বা রেস্তোরাঁর মালিকরা ভয় পান তাঁকে।’ নিউইয়র্ক টাইমস তুকারামকে খাদ্য সুরক্ষার তারকা বলে চিহ্নিত করেছে। আন্তর্জাতিক প্রচারের বিষয়টি ব্যক্তিগতভাবে মুন্ডের খ্যাতি অর্জনের চেয়ে বরং ভারতে শাসনব্যবস্থা সম্পর্কে তাঁর জনপ্রিয়তা কী বার্তা দেয়, তার উপরই বেশি আলোকপাত করেছে।

এই বিষয়টি নিয়ে তুকারাম জানিয়েছেন, ‘ভাল শাসনব্যবস্থা শুধুমাত্র খবরের কাগজে হেডলাইনে সীমাবন্ধ থাকলে হবে না। কিছু আলাদা করতে হবে, পৃথক কাজ করতে হবে।’ তিনি আরও জানান, খাদ্য সুরক্ষার মূল উদ্দেশ্য হল মানুষকে রক্ষা করা। খাবারের মান বজায় রাখা এবং জনআস্থা তৈরি করা। যখন আইন প্রয়োগ ন্যায্য, নির্ভীক এবং সামঞ্জস্যপূর্ণ হয়, তখন প্রতিষ্ঠানগুলি বিশ্বাসযোগ্যতা অর্জন করে এবং নাগরিকরা বিশ্বাস করতে শুরু করে যে ব্যবস্থাটি কার্যকর। নিউইয়র্ক টাইমস মহারাষ্ট্র থেকে এমনই একটি ঘটনা তুলে ধরেছে।’

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭