দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রসাদ নিতে হুড়োহুড়ি, আগ্রায় মন্দিরের ছাদ ভেঙ্গে মৃত্যু কিশোরীর

নিজস্ব প্রতিনিধি, লখনউ: প্রসাদ বিলির সময়ে মন্দিরের বারান্দার ছাদ ভেঙ্গে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ১৭ বছরের এক কিশোরীর। গুরুতর জখম হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে আগ্রার সাহাগঞ্জের একটি মন্দিরে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। শিবের মাথায় জল ঢালার জন্য এদিন অন্যান্য দিনের তুলনায় বেশি ভিড় হয়েছিল। সকাল আটটা নাগাদ কাওয়ারি ও অন্যান্য ভক্তদের মধ্যে প্রসাদ বিলির সময়ে আচমকাই মন্দিরের বারান্দার ছাদ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যান অনেকে। দুর্ঘটনার পরে মন্দিরে উপস্থিত ভক্তরাই প্রাথমিকভাবে উদ্ধারের কাজ শুরু করেন। ১৭ বছরের এক কিশোরীর নিথর দেহ উদ্ধার হয়। তাছাড়া ধ্বংসস্তুপের নিচ থেকে আশঙ্কাজনক অবস্থায় আরও আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী পবন কুমার সাংবাদিকদের বলেন, ‘মন্দিরের বারান্দার ছাদ ভেঙ্গে পড়ার কিছুক্ষণ আগেই বেরিয়ে এসেছিলাম। তাই বরাত জোরে রক্ষা পেয়েছি। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে দেখি, ধ্বংসস্তুপের নিচ থেকে আর্ত চি‍ৎকার ভেসে আসছে।’ আগ্রা পুলিশের ডেপুটি কমিশনার সুনীল কুমার রাই জানিয়েছেন, মন্দিরের বারান্দার ছাদটির কাঠামো দীর্ঘদিন ধরেই নড়বড়ে হয়ে পড়েছিল। লাগাতার বৃষ্টির কারণে আরও দুর্বল হয়ে পড়ে। অতিরিক্ত ভিড়ের চাপেই বারান্দাটি ভেঙ্গে পড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ