অপারেশন সিঁদুরের পর প্রতিরক্ষা বাজেটে আরও ৫০,০০০ কোটি বরাদ্দ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: অপারেশন সিঁদুরের সাফল্যের ফলে ভারতের প্রতিরক্ষা বাজেট ৫০,০০০ কোটি টাকা বৃদ্ধি পেতে পারে বলে জানা গিয়েছে। সূত্র জানিয়েছে, এই বাজেট বৃদ্ধি পেলে সামগ্রিক প্রতিরক্ষা বরাদ্দের চেয়ে ৭ লক্ষ কোটি টাকা বেশি হবে।

গত ১ ফেব্রুয়ারির বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৫-২৬ বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছিলেন । এই বরাদ্দ ইতিমধ্যেই ২০২৪-২৫ সালের ৬.২২ লক্ষ কোটি টাকার তুলনায় ৯.২ শতাংশ বেশি।

বর্ধিত বাজেটের অনুমোদন সংসদের শীতকালীন অধিবেশনে চাওয়া হবে বলে খবর। এই টাকা দিয়ে গবেষণা- উন্নয়ন এবং অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা হবে। ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদি প্রশাসনের নজরে রয়েছে প্রতিরক্ষা। ২০১৪-১৫ সালে, বিজেপি সরকারের প্রথম বছরের বাজেটে প্রতিরক্ষা মন্ত্রককে ২.২৯ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছিল। বর্তমান বরাদ্দ সকল মন্ত্রকের মধ্যে সর্বোচ্চ এবং মোট বাজেটের ১৩ শতাংশ।

ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি এবং সম্ভাব্য বর্ধিত বাজেটের তথ্য পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এসেছে। ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়। তার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী শিবিরগুলি ধুলোতে মিশিয়ে দেয়।

অপারেশন সিঁদুর ভারতীয় সেনাবাহিনীর শক্তিশালী সমন্বয়- ইজরায়েলের বিখ্যাত ‘আয়রন ডোম’-এর সঙ্গে তুলনীয় উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কৌশলগত দক্ষতার উপর আলোকপাত করেছে। আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ বেশ কিছু স্বদেশি প্রযুক্তির উপরও আলোকপাত করা হয়েছে। সম্প্রতি ভারতীয় সশস্ত্র বাহিনী ওড়িশার গোপালপুরে কাউন্টার-ড্রোন সিস্টেম ভার্গবাস্ত্রের পরীক্ষা করেছে।

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা এখনও বর্তমান। সংঘাতের সূত্রপাত ২২শে এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসী হামলা থেকে। এরপর পহেলগাঁওয়ের জবাব দিতে ভারত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি ধ্বংসের উদ্দেশে মিসাইল স্ট্রাইক চালায়।

৭ থেকে ১০ই মে পর্যন্ত পাকিস্তান ভারতীয় সামরিক ও বেসামরিক অবস্থানগুলিতে হামলা চালায়। তাতে ভারতের অনেক নিরীহ মানুষ ও সেনা জওয়ান মারা যান। তবে ভারত বড়সড় ক্ষতি থেকে রক্ষা পায় সেনাবাহিনীর পাশাপাশি এস ৪০০ ট্রায়াম্ফ (সুদর্শন চক্র), এল ৭০, শিল্কা, জু ২৩ এবং আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য।

ভারতের পাল্টা আক্রমণে পাকিস্তান পর্যুদস্ত হয়েছে। সে সব ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ১০ই মে থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও, যুদ্ধের উত্তেজনা এখনও পুরোদমে বহাল।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6