‘‌সঙ্ঘ প্রধান হতে ব্রাহ্মণ হওয়া একমাত্র যোগ্যতা নয়’‌, জানিয়ে দিলেন মোহন ভাগবত

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি জাতপাতের রাজনীতি করে থাকে। তাই হিন্দুদের একত্রিত করে মুসলিমদের বিতাড়িত করার কথা একাধিক বিজেপি নেতা–মন্ত্রীর মুখে শোনা গিয়েছে। এমনকী ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার কথাও বলেছেন বিজেপির অনেক শীর্ষ নেতারা। তা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। এবার বিজেপির সেই লাইন থেকে কার্যত নিজেদের পৃথক করে নিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। মুম্বইতে অনুষ্ঠিত ‘‌মুম্বই লেকচার সিরিজ’‌–এর দ্বিতীয় দিনে আরএসএসের প্রধান মোহন ভাগবত নানা সামাজিক ও রাজনৈতিক বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান চলাকালীন জাতপাতের প্রসঙ্গ তুলে পৃথক অবস্থান জানিয়ে দিলেন তিনি। আর তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। কারণ এভাবে কি বিজেপিকে বার্তা দিলেন তিনি?‌ উঠছে প্রশ্ন।

এদিকে আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক ‌সঙ্ঘের প্রধান বার্তা দিয়েছিলেন, বিজেপির চোখ দিয়ে আরএসএসকে দেখা ঠিক নয়। দুটোকে গুলিয়ে ফেললে ভুল হবে। তারপর আজ, রবিবার এই পৃথক অবস্থান ব্যক্ত করায় আলোড়ন পড়ে গিয়েছে। এদিন মোহন ভাগবত বলেন, ‘‌যে কোনও জাতের যে কোনও ব্যক্তি আরএসএসের সর্বোচ্চ পদে পৌঁছতে পারেন। তফসিলি জাতি বা তফসিলি উপজাতিভুক্ত হওয়া কোনও বাধা নয়। আর ব্রাহ্মণ হওয়া কোনও বিশেষ যোগ্যতাও নয়। সংগঠনটির প্রাথমিক পর্যায়ে এতে ব্রাহ্মণদের সংখ্যা বেশি ছিল। কিন্তু সংস্থাটি সব জাতির জন্য কাজ করে।’‌

অন্যদিকে জাতপাতের কথা ভাগবত বললেও বিজেপির নাম একবারও নেননি। কিন্তু বার্তা বিজেপির দিকেই ছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার আর্থিক বিষয় নিয়েও মন্তব্য করেছেন তিনি। মোহন ভাগবতের বক্তব্য, ‘‌আরএসএসের অর্থের উৎস নিয়ে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। তবে আরএসএস মূলত তার স্বেচ্ছাসেবকদের সাহায্যে পরিচালিত হয়। সফরের সময় কর্মীরা বাইরে খাবার না খেয়ে স্বেচ্ছাসেবকদের বাড়িতে থাকেন এবং তাঁদের দেওয়া খাবারের উপর নির্ভর করেন।’‌ ‘‌আরএসএসের যাত্রার ১০০ বছর—নতুন দিগন্ত’‌ এই শীর্ষক অনুষ্ঠানে ‌সঙ্ঘের কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করেন তিনি।

এছাড়া জাতিভেদ প্রথা, ভাষা বিরোধ, ধর্মান্তর এবং অবৈধ অনুপ্রবেশকারীদের মতো বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়। এখানে মোহন ভাগবতের কথায়, ‘‌ইংরেজি ভাষার প্রতি আমাদের কোনও শত্রুতা নেই। যেখানে ইংরেজি ছাড়া কাজ করা সম্ভব নয়, সেখানে আমরা ইংরেজি ভাষা ব্যবহার করি। তবে আমরা আমাদের মাতৃভাষা বা হিন্দি ভাষা ব্যবহার করার চেষ্টা করি। আপত্তিকর ভাষা ব্যবহার করা হলেও তার প্রতিক্রিয়া জানানো উচিত নয়। কারণ এটি সংঘাত বাড়িয়ে তোলে। ভাষা বিরোধ একটি স্থানীয় রোগ। এটিকে ছড়িয়ে পড়তে দেওয়া উচিত নয়। বিভিন্ন ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা উচিত। তবে জোরপূর্বক ধর্মান্তরের ক্ষেত্রে মানুষকে স্বেচ্ছায় তাদের মূল ধর্মে ফিরিয়ে আনা উচিত।’‌

এখানেই শেষ নয়, আরও বেশ কিছু বিষয়ে বার্তা দিয়েছেন আরএসএস প্রধান। ধর্মান্তর প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোহন ভাগবতের বার্তা, ‘‌আমরা বিশ্বাস করি যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, নারায়ণ ওয়ামনরাও খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন। তিনি একজন ভাল কবি ছিলেন। আমরা তাঁকে শ্রদ্ধা করি। কিন্তু যাদের জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল, তাদের কী হবে? তাদের পুনর্ধর্মান্তর প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণরূপে ফিরিয়ে আনা উচিত। আর সরকারের উচিত অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দেশ থেকে বিতাড়িত করা। আর ধর্ম নির্বিশেষে ভারতীয়দেরই ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত।’‌ চলচ্চিত্র জগৎ এবং প্রশাসনের বেশ কয়েকজন ব্যক্তিত্বও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনন্যা পান্ডে, করণ জোহর, অভিনেতা জ্যাকি শ্রফকে দেখা যায়।

প্যালেস্তানিয় বন্দিদের ছিড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলের সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘বেঁচে আছি, কিন্তু…’, আমেদাবাদে বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস