‘‌পদ ছাড়তে প্রস্তুত’‌, সঙ্ঘের অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য মোহন ভাগবতের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত মুম্বইতে আরএসএসের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে নানা বিষয়ে তাঁর মতামত ব্যক্ত করেছেন। আর তখনই তিনি আরএসএসে নিজের পদ থেকে সরে দাঁড়ানো সংক্রান্ত একটি প্রশ্নেরও উত্তর দেন। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। অনুষ্ঠান চলাকালীন জাতপাতের প্রসঙ্গ তুলে পৃথক অবস্থান জানিয়ে দিলেন তিনি। আর তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। তবে মোহন ভাগবত তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বয়স হওয়া সত্ত্বেও আরএসএস তাঁকে কাজ চালিয়ে যেতে বলেছে। একইসঙ্গে আরএসএস যদি তাঁকে পদত্যাগ করতে বলে, তাহলে তিনি অবিলম্বে তা করবেন বলে জানিয়ে দেন।

এদিকে মোহন ভাগবতের দাবি, আরএসএসের কাজ প্রচার করা নয়। বরং সমাজে মূল্যবোধের বিকাশ ঘটানো। আর তিনি মনে করেন, অতিরিক্ত প্রচার লোক দেখানো আচরণ এবং অহংকারের জন্ম দেয়। প্রচার হওয়া উচিত বৃষ্টির মতো, সঠিক সময়ে এবং সীমিত পরিমাণে। আরএসএস তার স্বেচ্ছাসেবকদের কাছ থেকে শেষ রক্তবিন্দু পর্যন্ত কাজ আদায় করে নেয়। আরএসএসের ইতিহাসে এমন কোনও পরিস্থিতি কখনও আসেনি যেখানে কাউকে জোর করে অবসরে পাঠাতে হয়েছে।

অন্যদিকে প্রশ্ন উঠছে, তাহলে কেন পদ ছাড়ার কথা বলছেন ভাগবত?‌ প্রকৃতপক্ষে বলা হয়ে থাকে যে আরএসএস সংগঠনের মধ্যে সাধারণত এমন একটি ঐতিহ্য রয়েছে যে, ৭৫ বছর বয়সের পর কাউকে কোনও পদে থাকতে দেয় না। মোহন ভাগবত বলেছেন, যে কোনও জাতের যে কোনও ব্যক্তি আরএসএসের সর্বোচ্চ পদে পৌঁছতে পারেন। তফসিলি জাতি বা তফসিলি উপজাতিভুক্ত হওয়া কোনও বাধা নয়। আর ব্রাহ্মণ হওয়া কোনও বিশেষ যোগ্যতাও নয়। সংগঠনটির প্রাথমিক পর্যায়ে এতে ব্রাহ্মণদের সংখ্যা বেশি ছিল। কিন্তু সংগঠনটি সব জাতির জন্য কাজ করে। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা ব্রাহ্মণ হওয়া আরএসএসের সরসঙ্ঘচালক (প্রধান) হওয়ার জন্য কোনও যোগ্যতা নয়। হিন্দু সংগঠনের জন্য কাজ করেন এমন যে কেউ এই পদটি অলঙ্কৃত করতে পারেন।

এছাড়া মোহন ভাগবতের দাবি, ‘‌আরএসএস প্রধানের পদের জন্য কোনও নির্বাচন হয় না। আঞ্চলিক ও বিভাগীয় প্রধানরা এই নিয়োগগুলি করেন। সাধারণত বলা হয় যে, ৭৫ বছর বয়সের পর কোনও আনুষ্ঠানিক পদ ছাড়াই কাজ করা উচিত। আমার বয়স ৭৫ বছর হয়েছে এবং আরএসএস এই বিষয়ে অবগত আছে। কিন্তু আমাকে এখন পদে থেকে কাজ চালিয়ে যেতে বলেছে। আরএসএস যখনই আমাকে পদত্যাগ করতে বলবে, আমি আমার পদ থেকে সরে দাঁড়াব। কিন্তু কাজ থেকে অবসর নেব না। আরএসএস ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা সমগ্র সমাজকে সংগঠিত করা ছাড়া অন্য কোনও কাজ করবে না। আপনারা যাকে আরএসএস বলেন, আমি জানি না আপনারা এটিকে কীভাবে উল্লেখ করেন। অনেকেই বলেন যে নরেন্দ্র ভাই প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী আরএসএসের সদস্য। তাঁদের একটি রাজনৈতিক দল আছে। ওটাই বিজেপি এবং এটি ভিন্ন। তাঁদের অনেক স্বেচ্ছাসেবক আছে এবং তাঁরা বেশ কার্যকরও।’‌

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?