মোদি-শাহ সম্পর্কে অবমাননাকর মন্তব্য, মুম্বইয়ে গ্রেফতার আরটিআই কর্মী

ধৃতের নাম গোলাম কাজি। ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৫০৯, ৫০০, ৫০৬ (২) ও ৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শনিবার মুম্বইয়ে এক আরটিআই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম গোলাম কাজি। ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৫০৯, ৫০০, ৫০৬ (২) ও ৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ধৃত আরটিআই কর্মী।

মুম্বইয়ের সাকিনাকা থানার এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফেসবুকে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা কিরিট সোমাইয়া সম্পর্কে অশবমাননাকর পোস্ট করার পাশাপাশি তাদের হুমকিও দিয়েছেন। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত গুলাম কাজিকে গ্রেফতার করা হয়েছে। যদিও তিনি কী ধরনের হুমকি দিয়েছেন তা খোলসা করেননি ওই আধিকারিক।

উল্লেখ্য, গতকাল শুক্রবারই দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে এক অজ্ঞাতপরিচয়ধারী ব্যাক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করার হুমকি দেন। ওই হুমকি ফোন পাওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ। যে নম্বর থেকে কন্ট্রোল রুমে ওই ফোন এসেছিল সেই নম্বর ট্র্যাক করে করোল বাগের প্রসাদ নগর থেকে হেমন্ত নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে, গত ছয় বছর ধরে কর্মহীন অবস্থায় দিন কাটাতে কাটাতে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন হেমন্ত। মদ্যপানের ওপরেও আসক্ত হয়ে পড়েন। মদ্যপান করেই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে প্রধানমন্ত্রীকে খুন করার হুমকি দিয়েছিলেন।

‘বাস ভাড়া বাড়ানোর দরকার আছে, নয়ত রেভিনিউ কোথা থেকে আসবে?’, পুজোর পরই বাড়ছে ভাড়া?

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র