রান্নার গ্যাস থেকে ইউপিআই- রবিবার থেকেই চালু নয়া নিয়ম, না জানলেই বিপদ

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন মাস মানেই নতুন নিয়ম, আর ২০২৬ সালের মার্চ মাসে সেই পরিবর্তনের তালিকা বেশ লম্বা। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে সিম কার্ড, ইউপিআই লেনদেন, রেল টিকিট এবং ব্যাঙ্কের ন্যূনতম ব্যালেন্স-সব ক্ষেত্রেই আসছে গুরুত্বপূর্ণ বদল। এই নিয়মগুলি সরাসরি আপনার দৈনন্দিন খরচ ও অভ্যাসে প্রভাব ফেলতে পারে। তাই আগে থেকেই জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। দেখে নেওয়া যাক, ১ মার্চ থেকে দেশজুড়ে কার্যকর হতে চলা ৫টি বড় পরিবর্তন।

এলপিজি গ্যাসের দাম 
প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। গত কয়েক মাসে মূলত ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামই বেড়েছে। গত মাসে প্রায় ৪৯ টাকা দাম বাড়ানো হয়েছিল। মার্চ মাসেও বাণিজ্যিক গ্যাসের দামে পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত মিলছে।

রেল টিকিট বুকিংয়ে নতুন অ্যাপ
১ মার্চ থেকে সাধারণ ও প্ল্যাটফর্ম টিকিট বুকিংয়ের নিয়মে বদল আসছে। পুরনো UTS অ্যাপ বন্ধ করে চালু হচ্ছে Indian Railways-এর নতুন Railone অ্যাপ। এই একটিমাত্র অ্যাপ থেকেই সাধারণ টিকিট, প্ল্যাটফর্ম টিকিট এবং লোকাল ট্রেন সংক্রান্ত সব তথ্য মিলবে।

সিম বাইন্ডিংয়ের নতুন নিয়ম
ডিজিটাল প্রতারণা ঠেকাতে চালু হচ্ছে কড়া সিম বাইন্ডিং ব্যবস্থা। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যালের মতো অ্যাপ এখন সরাসরি আপনার সিমের সঙ্গে যুক্ত থাকবে। ফোন থেকে সিম খুলে নিলে, Wi-Fi থাকলেও এই অ্যাপগুলি কাজ করবে না।

UPI লেনদেনে বাড়তি নিরাপত্তা
১ মার্চ থেকে বড় অঙ্কের Unified Payments Interface লেনদেনে শুধু পিন যথেষ্ট হবে না। উচ্চমূল্যের ট্রান্সফারের ক্ষেত্রে বায়োমেট্রিক বা মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক হতে চলেছে।

ব্যাঙ্কের ন্যূনতম ব্যালেন্সের নিয়ম
এবার থেকে একদিনের কম ব্যালেন্স নয়, বরং গড় মাসিক ব্যালেন্সের ভিত্তিতে জরিমানা ধার্য করবে সরকারি ব্যাঙ্কগুলি।

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে