চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অপারেশন সিঁদুর অভিযানে গুঁড়িয়ে যাওয়া জঙ্গি ঘাঁটির উপগ্রহ চিত্র প্রকাশ্যে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। সম্প্রতি তার স্যাটেলাইট ছবি প্রকাশ্যে এসেছে। রবিবার ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পিওকে-তে অবস্থিত জঙ্গি ঘাঁটির আগের এবং পরের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। এই ঘাঁটিগুলি অপারেশন সিঁদুর’-এর জেরে ধ্বংস হয়েছে। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, তাঁরা নির্ভুলভাবে দেশের স্বার্থে জঙ্গিঘাঁটিগুলিকেই সফলভাবে ধ্বংস করেছে।

স্যাটেলাইট-র ছবি বিশ্লেষণ করে দেখা গিয়েছে, পাকিস্তানি বিমানঘাঁটিতে এয়ার-লঞ্চড ক্রুজ মিসাইল দিয়ে আঘাত করা হয়েছে। রাডিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর, চুনিয়ান, পসরুর এবং শিয়ালকোটে একাধিক র‍্যাডার কেন্দ্র, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং গোলাবারুদ রাখার স্থল ধ্বংস করা হয়েছে। ভারতীয় বাহিনী জানিয়েছে, এই অভিযান সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফল হয়েছে। পাকিস্তানি আগ্রাসনকে প্রতিহত করতে পেরেছে। ভারত প্রথম থেকেই বলে এসেছে, সন্ত্রাসবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলবে। এই অভিযান জিরো টলারেন্স নীতিকে আরো স্পষ্ট করেছে বিশ্বের দরবারে। একসঙ্গে কৌশলগত সংযম এবং আন্তর্জাতিক সমর্থন বজায় রেখেছে ভারত।

পহেলগাঁও হামলার বদলা হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গত ৭ মে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত।  চারমধ্যে চারটি পাকিস্তানে এবং পাঁচটি পাক-অধিকৃত কাশ্মীরে। এই ঘাঁটিগুলি ছিল জৈশ -ই-মোহাম্মদ (জেইএম) এবং লস্কর-ই-তৈয়বা (এলইটি) এর মূল কমান্ড সেন্টার। পুলওয়ামা এবং মুম্বাই হামলার জন্য এদের নামই উঠে আসে। ৭ মে-র হামলার আগের ও পরেপ ছবিতে দেখা গিয়েছে জঙ্গিঘাঁটিগুলোকে। স্যাটেলাইট দেখা গিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার পর জঙ্গিঘাঁটিগুলো ধ্বংসের ছবি।

পাকিস্তান পাল্টা হামলা করলে তার যথাযথ উত্তর দিয়েছে ভারত। পাকিস্তানের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করেছে ভারত। পাকিস্তান একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করলেও ভারতের সেনাবাহিনীর কাছে কিছু করতে পারেনি। প্রত্যুত্তরে একাধিক বিমাঘাঁটি ক্ষতিগ্রস্থ হয়েছে পাকিস্তানের। স্যাটেলাইটে সেই ছবিও ধরা পড়েছে। শাহবাজ বিমানঘাঁটির আগের এবং পরের ছবিতে ধ্বংসের মাত্রা স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

স্যাটেলাইট ছবিগুলোতে দেখা গিয়েছে পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটির ছবি। সেখানে ভারতের হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইসলামাবাদ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত এটি একটি সামরিক ঘাঁটি। স্যাটেলাইটের ছবিতে স্পষ্ট ভারত মূলত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত আবাসনকে টার্গেট করেছে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ