২০০০ টাকার নোট বদলে প্রয়োজন নেই পরিচয়পত্র, জানিয়ে দিল এসবিআই

প্রসঙ্গত আগামী ২৩ মে থেকে ২ হাজার টাকার নোট বদল করে নিতে হবে নির্দেশ দিয়েছে আরবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০০ টাকার নোট বদলের জন্য প্রয়োজন নেই রিকুইজেশন স্লিপ বা পরিচয়পত্রের, গ্রাহকদের স্বস্তি দিয়ে এ কথা জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রসঙ্গত আগামী ২৩ মে থেকে ২ হাজার টাকার নোট বদল করে নিতে হবে নির্দেশ দিয়েছে আরবিআই।

রবিবার নির্দেশিকা জারি করে ভারতের অন্যতম বড় ব্যাঙ্ক এসবিআই জানিয়েছে, ২০০০ টাকার নোট পাল্টাতে বা জমা করতে গেলে কোনও রিক্যুইজিশন স্লিপ লাগবে না। লাগবে না কোনও পরিচয়পত্র। তবে একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা মূল্যের ২০০০ টাকার নোট বদলানো যাবে। অর্থাৎ এক এক বারে ১০টি করে ২০০০ এর নোট বদলানো যাবে। ব্যাঙ্কের সব শাখাকে একথা জানিয়ে দেওয়া হয়েছে এসবিআই এর তরফে।

উল্লেখ্য গত ১৯ মে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করা হয়। এই নোট আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে বলে জানায় আরবিআই। তাই সাধারণ মানুষকে ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নোট বদলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরবিআই জানিয়ে দিয়েছে, নোট বদলানোর জন্য কোনও ফি জমা করতে হবে না গ্রাহককে। ব্যাঙ্কের পাশাপাশি আরবিআই-এর ১৯টি আঞ্চলিক অফিস থেকেও নোট বদল করা যাবে।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র