অগ্নিবীরদের জন্য বিশেষ উপহার, জামানত ছাড়াই ৪ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ দেবে স্টেট ব্যাঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের প্রাক্কালেই অগ্নিবীরদের জন্য বিশেষ উপহার ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। দেশের সর্ববৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বৃহস্পতিবার (১৪ অগস্ট) জানিয়েছে, দেশের অখণ্ডতা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনকারী অগ্নিবীররা এখন থেকে কোনও জামানত ছাড়াই চার লক্ষ টাকার ব্যক্তিগত ঋণ (পার্সোনাল লোন) পাবেন।

স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যে সব অগ্নিবীর তরুণ-তরুণীর এসবিআই-তে বেতন অ্যাকাউন্ট রয়েছে তারা কোনও জামানত এবং প্রক্রিয়াকরণ ফি ছাড়াই ৪ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ঋণ পরিশোধের সময়কাল অগ্নিপথ প্রকল্পের মেয়াদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। পাশাপাশি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকল প্রতিরক্ষা কর্মীদের জন্য সর্বনিম্ন ১০.৫০% হারে সুদ প্রদান করা হবে। এসবিআই হলো দেশের প্রথম ব্যাঙ্ক যারা অগ্নিবীরদের জন্য এমন সুবিধা নিয়ে এলো। এতে নিম্ন আয়ের পরিবার থেকে আসা অগ্নিবীররা আর্থিক প্রতিবন্ধকতা থেকে রেহাই পাবেন।

নয়া প্রকল্পের কথা ঘোষণা করে এসবিআইয়ের চেয়ারম্যান সি এস শেট্টি বলেন, ‘স্বাধীনতার শুভ দিনে, আমরা অগ্নিবীরদের জন্য এই আর্থিক সুবিধাযুক্ত পরিষেবা চালু করতে পেরে নিজেদেরই সম্মানিত বোধ করছি। তরুণ যোদ্ধা যারা নিষ্ঠা ও সাহসের সঙ্গে আমাদের জাতির সেবা করছেন তাদের জন্য এটা আমাদের উপহার।। আমরা বিশ্বাস করি যে যারা আমাদের স্বাধীনতা রক্ষা করছেন, তারা তাদের ভবিষ্যত গড়ে তোলার জন্য আমাদের অটল সমর্থন পাওয়ার যোগ্য। এই শূন্য-প্রক্রিয়াকরণ ফি শুরুর  কারণ আমরা এমন সমাধান তৈরি করে চলেছি যা আগামী বছরগুলিতে ভারতের সাহসী হৃদয়কে শক্তিশালী করবে।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে