তিস্তা শেতলবাদকে কেন জেলে পুরতে চান? সিবিআইয়ের কাছে ব্যাখ্যা তলব সুপ্রিম কোর্টের

বিচারপতিদের প্রশ্নবানের মুখে পড়ে আমতা-আমতা করতে থাকেন সিবিআইয়ের আইনজীবী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সমাজকর্মী তিস্তা শেতলবাদ ও তাঁর স্বামীকে কেন ফের জেলে পুরতে চাইছেন? ঠিক এই ভাষাতেই সিবিআই ও গুজরাত সরকারের জবাব চাইল শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল, বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি বিভি নাগারত্না সিবিআই ও গুজরাত সরকারের আইনজীবী রজত নায়ারের উদ্দেশে বলেন, ‘আপনারা একজনকে কতদিন ধরে জেলে পুরে রাখতে চান? অন্তর্বর্তী জামিনের সাত বছর পেরিয়ে যাওয়ার পরে কেন তিস্তা শেতলবাদকে ফের জেলে পুরতে চাইছেন?’ বিচারপতিদের প্রশ্নবানের মুখে পড়ে আমতা-আমতা করতে থাকেন সিবিআইয়ের আইনজীবী। এদিন কোনও নির্দেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। চার সপ্তাহ পরে ফের মামলার শুনানি।

সমাজকর্মী তিস্তা শেতলবাদের অন্তর্বর্তী জামিনের বিরুদ্ধে শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছিল সিবিআই এবং গুজরাত সরকার। এদিন বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল, বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি বিভি নাগারত্নার এজলাসে গুজরাত দাঙ্গা নিয়ে সবচেয়ে সরব হওয়া তিস্তার হয়ে সওয়াল করেন দুঁদে আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, ‘যখন স্থায়ী জামিন মঞ্জুর হয়েছে তখন অন্তর্বর্তী জামিনের আর কোনও বৈধতাই থাকছে না। ফলে তিস্তা ও তাঁর স্বামীর অন্তর্বর্তী জামিন নিয়ে সিবিআইয়ের আর্জির কোনও সারবত্তা নেই।’

জবাবে সিবিআই ও গুজরাত সরকারের আইনজীবী রজত নায়ার বলেন, ‘একটি মামলায় তিস্তা শেতলবাদের জামিন মঞ্জুর হয়েছে। বাকি আরও একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলার তদন্ত চলছে।’ তিস্তা ও তাঁর স্বামীর বিরুদ্ধে বেশ কিছু তথ্য জমা দেওয়ার জন্য চার সপ্তাহের সময় চান তিনি।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের