বিল জটিলতা কাটাতে কেরলের রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসার নির্দেশ শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেরলের সিপিএম সরকারের একাধিক বিলের ফাইলের উপরে চেপে বসে রয়েছেন ‘কেন্দ্রের পোষ্য ভৃত্য’ রাজ্যপাল আরিফ মহম্মদ খান। ওই বিল নিয়ে জটিলতা কাটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে রাজ্যপালকে অবিলম্বে বৈঠকে বসার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার ওই নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশের শীর্ষ আদালত আশাপ্রকাশ করেছে, বিল নিয়ে যাবতীয় জটিলতা কেটে যাবে।

বিরোধী শাসিত একাধিক রাজ্যে বিধানসভায় পাশ হওয়া বিল ছলছুতোয় আটকে রাখার অভিযোগ উঠেছে ‘রাজ্যপাল’ তকমা পাওয়া প্রাক্তন বিজেপি নেতাদের বিরুদ্ধে। পঞ্জাব, তামিলনাডু, কেরল, পশ্চিমবঙ্গে কার্যত রাজ্য সরকারগুলির সঙ্গে সরাসরি সঙ্ঘাতে জড়িয়ে পড়েছেন রাজ্যপালরা। একাধিক বিল আটকে থাকায় উন্নয়নের কাজকর্মের গতি শ্লথ হয়ে পড়ছে। রাজ্যপালদের ওই অসাংবিধানিক কাজের প্রতিবাদে শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছে পঞ্জাব, কেরল ও তামিলনাডু সরকার। সম্প্রতি পঞ্জাবের রাজ্যপালের বিল আটকানোর সমালোচনা করে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, বিধানসভায় পাশ হওয়া বিল আটকানোর কোনও অধিকারই নেই অ-নির্বাচিত রাজ্যপালের।

এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন  বেঞ্চে কেরল সরকারের দায়ের করা মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল জানান, রাজ্যপালের কাছে মোট আটটি বিল পাঠানো হয়েছিল। তার মধ্যে সাতটি বিল রাষ্ট্রপতির মতামতের জন্য পাঠানো হয়েছে। বাকি একটি বিল খতিয়ে দেখছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। রাজ্য সরকারের তরফে প্রবীণ আইনজীবী তথা দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল বলেন, ‘সময় এসেছে বিল নিয়ে রাজ্যপালের সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়ার। অনন্তকাল ধরে কোনও বিল ফেলে রাখা যায় না।’ এর পরেই বিল নিয়ে জটিলতা কাটাতে কেরলের রাজ্যপালকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার