Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিন্ডে-সহ সেনা বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-সহ শিবসেনা বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নিতে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকরকে সময়সীমা বেঁধে দিয়েছে।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিধায়ক পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়ে দিয়েছে। পাশাপাশি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার-সহ আট বিক্ষুব্ধ এনসিপি বিধায়কের সদস্যপদ খারিজ নিয়েও আগামী ৩১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-সহ বিদ্রোহী শিবসেনা বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে বিধানসভার অধ্যক্ষের টালবাহানা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সুনীল প্রভু। একই রকমভাবে উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার-সহ এনসিপির ৮ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় করা নেড়েছিলেন শরদ পওয়ারের ঘনিষ্ঠ জয়ন্ত পাতিল। তাঁরা অভিযোগ করেন, ‘শীর্ষ আদালত নির্দেশ দেওয়া সত্বেও দল বিরোধী আইন লঙ্ঘনকারী বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নিতে অকারণে টালবাহানা করছেন অধ্যক্ষ।’ এদিন মামলার শুনানিতে দুই শিবিরের বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নিতে আরও বাড়তি সময় চেয়েছিলেন অধ্যক্ষ। যদিও তা খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। খানিকটা বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষকে অনেকটা সময় দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিতে অকারণে বিলম্ব করে সংবিধানের দশম তফসিলকেই অবজ্ঞা করা হচ্ছে। আর বাড়তি সময় দেওয়া হবে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-সহ শিবসেনা বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।’

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র