কেন্দ্রের কাছে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি সংক্রান্ত নথি তলব সুপ্রিম কোর্টের

গত বছর স্বাধীনতা দিবসে গুজরাতের বিজেপি সরকার ওই ১১ ধর্ষককে মুক্তি দিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিলকিস বানোর ১১ ধর্ষকের মুক্তি সংক্রান্ত যাবতীয় নথি তলব করল দেশের সর্বোচ্চ আদালত। আগামী শুনানির দিনেই বিলকিস ধর্ষকদের মুক্তি সংক্রান্ত সমস্ত নথি জমা দেওয়ার জন্য কেন্দ্র ও গুজরাত সরকারের আইনজীবীকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি কে এম জোসেফ ও বিচারপতি বি ভি নাগারত্মার ডিভিশন বেঞ্চ।  আবেগতাড়িত হয়ে নয়, আইন মেনেই মামলার বিচার হবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতিরা।

গুজরাত দাঙ্গার সময় গণধর্ষণের শিকার হয়েছিলেন গোধরার বাসিন্দা বিলকিস বানো। ধর্ষণের সময়ে তিনি পাঁচ মাসের গর্ভবতী ছিলেন। বিলকিসকে ধর্ষণের পাশাপাশি তাঁর পরিবারের সাত সদস্যকেও জ্যান্ত পুড়িয়ে মেরেছিল কট্টর হিন্দুত্ববাদীরা। ২০০৮ সালে ১১ ধর্ষণকারীকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু গত বছর স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ওই ১১ ধর্ষককারীকে মুক্তি দেয় গুজরাতের বিজেপি সরকার। অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন নিয়েই ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানান গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। ওই সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একাধিক মামলা দায়ের করা হয়।

মামলা শোনার জন্য বিচারপতি কে এম ইউসুফ ও বিচারপতি বি ভী নাগারত্নাকে নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এদিন মামলার শুনানিতে কেন্দ্র ও গুজরাত সরকারের আইনজীবীর উদ্দেশে বিচারপতি কে এম জোসেফ বলেন, ‘বহু খুনের আসামী বছরের পর বছর জেলের কুঠুরিতে কাঠান। মুক্তির আশায় দিন গোনেন। এই মামলার ক্ষেত্রে ধর্ষকদের মুক্তি দিতে গিয়ে কী পদ্ধতি অনুসরণ করা হয়েছে, কোন নথির ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দেখতে চাই আমরা। আগামী শুনানির দিন ওই সংক্রান্ত নথি নিয়ে আসুন।’

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?