পান্নুনকে খুনের চেষ্টায় অভিযুক্তের পরিবারকে চেক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রে অভিযুক্ত নিখিল গুপ্তের পরিবারের আর্জি শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। আগামী ৪ জানুয়ারি হবে শুনানি হবে। শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এস ভি এন ভাট্টি খান্নার বেঞ্চ জানিয়েছে, ‘আদালতে এখন ফাইলগুলি পড়ার সময় নেই। এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় । তাই একটু সময় লাগবে।‘

চেক প্রজাতন্ত্রের কারাগার থেকে মুক্তি পেতে ভারত সরকারের হস্তক্ষেপের দাবি করলেন নিখিল গুপ্তের পরিবার। মার্কিন ফেডারেল প্রসিকিউটররা নভেম্বর মাসে দাবি করেছে  খালিস্তানি জঙ্গি  গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের ঘটনায়  ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত যুক্ত। এই ঘটনার পর চেক প্রজাতন্ত্রের বিচার মন্ত্রকের নিখিল গুপ্তকে গ্রেফতার ও অস্থায়ী হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার  বিরুদ্ধে পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর প্রতিক্রিয়া মিলেছে ভারতের তরফে। অভিযোগের সত্যতা খুঁটিয়ে দেখা হবে বলে  জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বিবৃতি জারি করে জানিয়েছেন, অভিযোগগুলিকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। তদন্ত করা হবে।

প্রাথমিকভাবে মার্কিন প্রশাসন দাবি করছে,  নিখিল নিজে থেকে পান্নুনকে হত্যা করার ছক কষেনি। তাকে ‘খুন করতে ভাড়া’ করা হয়েছিল । ৫২ বছর বয়সী নিখিল গুপ্ত  আদতে ভারতীয়। নিক নামে পরিচিত তিনি। উল্লেখ্য খালিস্তানি জঙ্গি পান্নুনকে খুনের ষড়যন্ত্রের ঘটনায় অভিযুক্ত নিখিল গুপ্তকে নিয়ে কী রায় দেয় শীর্ষ আদালত, সেই দিকেই নজর রয়েছে সকলের।  

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু