নির্বাচনী বিজ্ঞাপন বন্ধ নিয়ে বঙ্গ বিজেপির আর্জি শুনতে রাজি হল না সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্বাচনী বিজ্ঞাপন বন্ধ মামলায় কলকাতা হাইকোর্টের পরে এবার সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল বঙ্গ বিজেপি। আজ সোমবার (২৭ মে) সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি জে কে মাহেশ্বরী ও কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ বঙ্গ বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনকে ‘অপমানজনক’ বলে অভিহিত করে মামলা শুনতে রাজি হননি। জোর ধাক্কা খাওয়ার পরেই মামলা প্রত্যাহারের আর্জি জানান বিজেপির আইনজীবী পি এস পাটওয়ালিয়া।

লোকসভা ভোট উপলক্ষে বঙ্গ বিজেপির পক্ষ থেকে তৃ্ণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শাসকদলকে নিশানা করে দুটি নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ করা হয়। ওই বিজ্ঞাপনকে অপমানজনক বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ জানানোর পাশাপাশি কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের করে তৃণমূল। নালিশ পাওয়ার দীর্ঘদিন বাদে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করে নির্বাচন কমিশন। তৃণমূলের মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বিজেপির নির্বাচনী বিজ্ঞাপন বন্ধ রাখার নির্দেশ দেন। কোনও সংবাদমাধ্যমে ওই বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না বলে জানিয়ে দেন। সেই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন।

বিচারপতি ভট্টাচার্যের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করতে রাজি হননি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পরে তড়িঘড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বঙ্গের বিজেপি নেতারা। গত সপ্তাহে বিচারপতি বেলা এম ত্রিবেদীর অবকাশকালীন বেঞ্চে মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়। এদিন মামলার শুনানির শুরুতে বিচারপতি জে কে মাহেশ্বরী ও কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে বিজ্ঞাপনটি অত্যন্ত  অপমানজনক। তাই মামলা শুনতে আদালত আগ্রহী নয়।’

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের