চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে বাতিল হওয়া ভোটকে বৈধ বলে স্বীকৃতি সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে নিয়ে  রিটার্নিং অফিসার অনিল মাসিহকে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বিজেপি ও আপের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দুতে থাকা আটটি “অবৈধ” ভোটকে ‘বৈধ’ বলে ঘোষণা করে। মঙ্গলবার প্রধান বিচারপতি জানান,’ আটটি ভোটকে বৈধ হিসাবে গণ্য করা হবে এবং তার ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হবে।‘চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে আপ-কংগ্রেস জোট প্রার্থীকে হারিয়ে জয়ী হয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে বিজেপির মনোজ সোনকার ১৬ ভোট পেয়ে মেয়র পদে জয়ী হন, কিন্তু পরে তিনি পদত্যাগ করেন।

গত ৩০ জানুয়ারি কেন্দ্রশাসিত চণ্ডীগড় পুর নিগমের মেয়র ও ডেপুটি মেয়র পদে নির্বাচন ছিল। ওই নির্বাচনে যৌথভাবে লড়েছিল আম আদমি পার্টি এবং কংগ্রেস। ৩৬ আসনের পুর নিগমে জোটের পক্ষে মোট ২০ জন কাউন্সিলর ছিলেন। কিন্তু ভোটের সময়ে প্রসিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা বিজেপি নেতা অনিল মসিহ জালিয়াতি করে আপ-কংগ্রেস জোটের আটটি ভোট বাতিল ঘোষণা করেন। ফলে জোট প্রার্থী কুলদীপ কুমার ১২টি ভোট পান। আর সংখ্যালঘিষ্ঠ হয়েও বিজয়ী হন বিজেপি প্রার্থী মনোজ কুমার সোনকার। প্রিসাইডিং অফিসারের জালিয়াতির বিরুদ্ধে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির মেয়র পদপ্রার্থী কুলদীপ কুমার। এক অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি। কিন্তু হাইকোর্ট মেয়র নির্বাচনের ফলাফলের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। এর পরেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়েন আপ কাউন্সিলর।

গত ৫ ফেব্রুয়ারি ওই আবেদনের শুনানিতেই প্রিসাইডিং অফিসারের ব্যালট কারচুপির ভিডিয়ো দেখে তীব্র ক্ষোভ উগরে দেয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। যে পদ্ধতিতে চণ্ডীগড়ের পুরসভার মেয়র নির্বাচনে সেখানকার বিজেপি নিয়ন্ত্রিত প্রশাসন আপ-কংগ্রেসের জোট প্রার্থীকে হারিয়েছেন তা ‘গণতন্ত্রের হত্যা’ বলে আখ্যা দেন প্রধান বিচারপতি। এরপরেই মঙ্গলবার বাতিল হওয়া আটটি ভোটকে বৈধ বলে ঘোষণা করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই রায়দানের ফলে ওই আটটি আসনে পুনর্গণনা হলে মেয়র নির্বাচনে জয়ী হবে  আম আদমি পার্টি ও কংগ্রেস জোট।

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস