মন্দিরের মধ্যে শিশুকে ধর্ষণ,অভিযুক্তকে ৩০ বছরের কারাদণ্ড সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মন্দিরের মধ্যে শিশু কন্যাকে ধর্ষণ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের একটি মন্দিরে। ২০১৮ সালে মধ্যপ্রদেশের একটি মন্দিরে সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ৩০ বছরের কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট।

নির্যাতিতা মেয়েটির ঠাকুমা  এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে। এছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইয়ার দায়ের করে। জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিশুটিকে মধ্যপ্রদেশের একটি মন্দিরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এই ঘটনার পরেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে  নিম্ন আদালত। তাকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবি ধারায় (১২ বছরের কম বয়সী মহিলার উপর ধর্ষণ) মৃত্যুদণ্ড দেয়। মধ্যপ্রদেশ হাইকোর্ট অবশ্য দোষীর বাকি জীবনের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।আর এবার সুপ্রিম কোর্টের  বিচারপতি সি টি রবিকুমার এবং বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ অভিযুক্তকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে। শুধু কারাদণ্ড নয় অভিযুক্তকে ১ লক্ষ টাকা জরিমানাও করেছে শীর্ষ আদালত।

এই ধর্ষণের মামলা নিয়ে  শীর্ষ আদালত বলেছে, ‘৩৭৬ (২) ধারা এবং পকসো আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও নিম্ন আদালত পকসো আইনের অপরাধের জন্য ওই ব্যক্তিকে পৃথক কোনও সাজা দেয়নি । কারণ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।‘ উল্লেখ্য, “ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবি ধারা অনুসারে অভিযুক্তের  ২০ বছর বা  যাবজ্জীবন  কারাদণ্ড পর্যন্ত  হতে পারে। এছাড়া অভিযুক্তকে সাজা ভোগের পাশাপাশি জরিমানাও দিতে হবে। কারণ, সেই টাকা নির্যাতিতার চিকিৎসা খাতে খরচ হবে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু