দেবগৌড়ার নাতির সাংসদপদ খারিজের উপরে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শীর্ষ আদালতে খানিকটা স্বস্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি দেবগৌড়ার নাতি প্রোজ্জ্বল রেভান্না।  কর্নাটকের হাসন লোকসভা আসন থেকে তাঁর জয়কে বাতিল করে সাংসদপদ খারিজ করার নির্দেশ দিয়েছিল কর্নাটক হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ কর্নাটক হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করেছেন। সাংসদ হিসেবে লোকসভার অধিবেশনে অংশগ্রহণ করতে পারলেও প্রোজ্জ্বল কোনও ভোটাভুটিতে অংশ নিতে পারবেন না। এমনকি সাংসদ হিসেবে ভাতাও নিতে পারবেন না। আগামী লোকসভা ভোটে লড়ার অনুমতি চেয়ে আর্জি জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি। শীর্ষ আদালত এ বিষয়ে আলাদা করে আবেদন জানানোর নির্দেশ দিয়েছে।  

২০১৯ সালের লোকসভা নির্বাচনে জেডিএসের টিকিটে পারিবারিক আসন হিসেবে পরিচিত হাসান থেকে নির্বাচিত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার বড় পুত্র এইচডি রেভান্নার ছেলে প্রাজ্বল রেভান্না। ভোটে জেতার পরেই নির্বাচন কমিশনের কাছে ভুয়ো হলফনামা জমা দেওয়ার অভিযোগ তুলে জেডিএস সাংসদের বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন পরাজিত প্রার্থী এ মঞ্জু। ওই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির বিরুদ্ধে একাধিক তথ্য-প্রমাণও জমা দেন তিনি।

দীর্ঘ শুনানি শেষে গত ১ সেপ্টেম্বর কর্নাটক হাইকোর্টের বিচারপতি কে নটরাজন নির্বাচন কমিশনের কাছে ভুয়ো হলফনামা জমা দেওয়ার অপরাধে প্রোজ্জ্বল রেভান্নাকে সাংসদ পদের অযোগ্য বলে ঘোষণা করেন। সেই সঙ্গে আদর্শ নির্বাচনী বিধি এবং জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী প্রোজ্জ্বলের সাংসদ পদ খারিজ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন