বিহারে গরমে অসুস্থ ৫০ পড়ুয়া, ৮ জুন অবধি স্কুল বন্ধের নির্দেশ

যাতে স্কুলের সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। এমনকী মুখ্য সচিবকে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে একটি সভার আয়োজন করতে বলা হয়েছে এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির পর বিহার। এই মূহুর্তে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৫২.৩ সেলসিয়াস। যা কিনা গত ১০০ বছরের রেকর্ড ভেঙেছে। গরমে রীতিমতো নাজেহাল দেশবাসী। সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এ ছাড়া রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও বিহারও প্রচণ্ড গরমের কবলে পড়েছে। এদিকে প্রচণ্ড গরমের জন্যে ইতিমধ্যেই গরমের ছুটি ১০ জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু এই গরমে অনেক রাজ্যের স্কুলে গ্রীষ্মের ছুটি থাকলেও বিহারের সমস্ত স্কুল খোলা ছিল। কিন্তু বুধবার ৫০ জন ছাত্রীর অসুস্থতার জেরে মত পাল্টাতে বাধ্য হয় বিহার সরকার। ৩০ মে থেকে ৮ জুন পর্যন্ত বিহারের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

বুধবার বিহারের অনেক স্কুলে প্রচণ্ড গরমে ছাত্রীদের স্বাস্থ্যের অবনতি হওয়ার কথা শোনা গিয়েছে। ছাত্রীদের স্বাস্থ্যের এমন অবনতির কথা মাথায় রেখেই তড়িঘড়ি এমন সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। সূত্রের খবর, বুধবার, বিহারের বেগুসরাই ও শেখপুরার স্কুলের প্রায় ৫০ জন ছাত্রী অজ্ঞান হয়ে পড়েছিল। এরপর তড়িঘড়ি তাঁদের মধ্যে অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়। বিহার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া তথ্যানুসারে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মুখ্য সচিব ব্রজেশ মেহরোত্রাকে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্কুলগুলি বন্ধ করার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। যাতে স্কুলের সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। এমনকী মুখ্য সচিবকে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে একটি সভার আয়োজন করতে বলা হয়েছে এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন ছাত্রীদের শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে, তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। প্রচণ্ড গরমের কারণে শেখপুরা জেলার আড়িয়ারি ব্লকের মানকৌল আপগ্রেডেড মিডল স্কুলে ১৮ জন ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। আরেকটি স্কুলে ২৪ জন অসুস্থ হয়ে পড়ে। কিছু ছাত্রী নামাজের সময়ে অজ্ঞান হয়ে পড়ে এবং কিছু ছাত্রীদের শ্রেণীকক্ষের মধ্যেই স্বাস্থ্যের অবনতি হতে দেখা যায়। আর ছাত্রীদের এমন অজ্ঞান হওয়ার ঘটনা ছড়িয়ে পড়া মাত্রই গোটা শিক্ষকরা ভয় পেয়ে যান। অসুস্থ ছাত্রীদের পরিবারকে খবর দেওয়া হয় এবং তাঁরা স্কুলে ছুটে আসে এবং অসুস্থ ছাত্রীদের মধ্যে ১৪ জনকে মাটিহানি রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়। বেগুসরাইয়ের তাপমাত্রা বুধবার ৪০ ডিগ্রির উপরে ছিল। সকাল ১০টার দিকে মাটিহানি মাধ্যমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে।

এই বিষয়ে স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, স্কুলে ফ্যান আছে, বিদ্যুতের পাশাপাশি জেনারেটরের ব্যবস্থাও রয়েছে, তা সত্ত্বেও মেয়েরা গরমে অজ্ঞান হয়ে পড়তে শুরু করেজিল। স্কুলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাদের অবস্থার আরও অবনতি হতে শুরু করে। এরপরই তাঁরা হাসপাতালে ভর্তি করায় ছাত্রীদের। প্রচণ্ড গরমে স্কুল খোলার নির্দেশ সরকারের তুঘলকি মনোভাবের পরিচয় দিয়েছে। তাই এদিন এমন ঘটনার পর সরকারি নির্দেশ ছাড়াই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়