ভাষণে কাঁচি পড়তেই কড়া ভাষায় স্পিকারকে চিঠি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংসদের রেকর্ডিং থেকে মুছে দেওয়া হয়েছে বিরোধী দলনেতা রাহুল গান্ধির বেশ কয়েকটি বক্তব্য। এই আবহে মঙ্গলবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা। আর সেই চিঠির মাধ্যমে বিরোধী দলনেতা হিসাবে তাঁর প্রথম ভাষণের বাদ দেওয়া অংশের পুনর্বহাল করার দাবি জানিয়েছেন।

লোকসভা অধ্যক্ষকে দেওয়া  চিঠিতে কি লিখলেন রাহুল? চিঠিতে তিনি জানান, তাঁর বক্তব্যের অংশটি সংসদের ৩৮০ ধারার মধ্যে পড়ে না। এইসঙ্গে বিরোধী দলনেতার দাবি, তিনি যা বলেছেন তা প্রকৃতপক্ষে চরম সত্যি।  শুধু তাই নয় ভারতের সংবিধানের ১০৫(১) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে  বাকস্বাধীনতার কথা । সংসদের মধ্যে বক্তব্য উত্থাপন করা প্রত্যেক সদস্যের অধিকার।‘ পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের  বক্তব্য প্রসঙ্গে রাহুল গান্ধি চিঠিতে লেখেন। তিনি সাফ জানিয়েছেন, ‘ অনুরাগ ঠাকুরের বক্তব্যের সামান্য অংশ আপনি বাদ দিয়েছেন। অথচ আমার ভাষণের গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশ ছেঁটে দিয়েছেন।‘ একথায়  যা একধরণের পক্ষপাতিত্ব বলা চলে।  

উল্লেখ্য, সংসদের অধিবেশনের রেকর্ড থেকে বাদ পড়া রাহুলের বেশ কিছু বক্তব্যের মধ্যে রয়েছে,’বিজেপি সমাজে বিভাজন তৈরি করে। তারা লাগাতার এই কাজে যুক্ত থাকে।‘  এছাড়াও রাহুল অগ্নিবীর প্রকল্প নিয়ে বলেছিলেন, এটা সেনা বাহিনী নয়, প্রধানমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত প্রকল্প। স্পিকার বাদ দিয়েছেন এই বক্তব্য। বাদ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে জড়িয়ে আদানি, আম্বানিদের সম্পর্কে মন্তব্য। আর তা নিয়ে মঙ্গলবার  ফের  সরব হয়েছেন বিরোধী দলনেতা।

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর