Maharashtra Political Crisis: সরকার বাঁচাতে বিধায়কদের ‘হোটেলবন্দি’ করল শিবসেনা

মঙ্গলবার রাতেই শিবসেনার বিধায়কদের ওরলির (Worli) একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রের (Maharasthra) রাজনীতিতে আচমকাই নাটকীয় পরিবর্তন। আচমকাই মহরাষ্ট্রে জোট সরকারের সামনে উপস্থিত মহাসঙ্কট। উদ্ধব ঠাকরের (Uddav Thackeray) নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি (MVA) সরকারের ভবিষ্যতকে প্রশ্নের মুখে ফেলে বিদ্রোহ ঘোষণা করেছেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde)। মুম্বই থেকে সুরাতে বিজেপির নিরাপদ আশ্রয়ে ঘাঁটি গেড়েছেন। বাকিরাও যাতে বিজেপির ফাঁদে পা না দেয় তার জন্য মঙ্গলবার রাতেই শিবসেনার বিধায়কদের ওরলির (Worli) একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত রাজনৈতিক সঙ্কট না মেটা পর্যন্ত ওই হোটেলেই কড়া প্রহরায় রাখা হবে তাঁদের।

খোদ দলের বাগী বিধায়কদের বুঝিয়ে ফিরিয়ে আনার পাশাপাশি কীভাবে বিজেপির ‘অপারেশন কমল’ অভিযানকে ব্যর্থ করে মহা বিকাশ আগাড়ি সরকারকে কীভাবে বাঁচানো যায় তা নিয়ে এদিন রাতেই এনসিপি সুপ্রিমো (NCP Supremo) শরদ পওয়ারের (Sharad Pawar)  সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddav Thackeray)। সরকার বাঁচাতে অতীতে অনেক রাজনৈতিক চাল উল্টে দেওয়ার মালিকের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও মহা বিকাশ আগাড়ি (MVA) সরকারের সামনে কোনও সঙ্কট নেই বললেও গদি বাঁচানো যে শক্ত কাজ তা বুঝতে পেরেছেন এনসিপি সুপ্রিমো। তবুও তিনি শেষ চেষ্টা করবেন বলে উদ্ধবকে আশ্বস্ত করেছেন।

সুরতে বিজেপির নিরাপদ আশ্রয়ে ঘাঁটি গাড়া দলের বাগি বিধায়কদের বোঝাতে উদ্ধবের দূত হিসেবে হাজির হয়েছিলেন মিলিন্দ নারভেকর (Milind Narvekar)। এমনকী মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের নেতা তথা রাজ্যে মহাসঙ্কট নিয়ে আসার নাটের গুরু প্রাক্তন আটোচালক একনাথ শিন্ডের ফোনে কথাও বলিয়ে দিয়েছেন। দুজনের মধ্যে প্রায় ২০ মিনিট কথা হয়। কিন্তু শিন্ডে যে শর্ত দিয়েছেন তা মানতে চাননি উদ্ধব।

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির