পাকিস্তানের হামলায় রাজৌরিতে নিহত পদস্থ সরকারি আধিকরিক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পাকিস্তানের হামলায় রাজৌরিতে সরকারি আধকারিক সহ তিন জনের মৃত্যু হয়েছে। নিহত সরকারি আধিকারিকের নাম নাম রাজকুমার থাপা। তিনি রাজৌরির অতিরিক্ত ডেপুটি কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে পাকিস্তানের ছোড়া একটি গোলা গিয়ে পড়ে তার বাড়িতে। তাতেই তিনি গুরুতর জখম হয়েছিলেন। পরে হাসপাতালে  মৃত্যু হয়।পদস্থ সরকারি আধিকারিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন  জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও বিজেপি নেতা রবীন্দ্র রানা।

সমজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘রজৌরি থেকে মর্মান্তিক খবর পেলাম। জম্মু-কাশ্মীরের প্রশাসনিক বিভাগের এক দক্ষ অফিসারকে আমরা হারিয়েছি। গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, আমার সঙ্গে অনলাইন বৈঠকেও ছিলেন। আজ রাজৌরি শহরকে লক্ষ্য করে পাকিস্তানি গোলাবর্ষণ করে। তাতে ওই আধিকারিকের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়। এই হামলায় আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজ কুমার থাপার পাকিস্তানের বোমা গিয়ে পড়েছে। রাজকুমার থাপার মৃত্যু হয়েছে। আমি স্তম্ভিত, শোকপ্রকাশের ভাষা নেই। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’

বিজেপি নেতা রবীন্দ্র রানা লিখেছেন, ‘আমার বন্ধু রাজৌরির এডিসি (রাজ কুমার থাপা  সম্ভাব্য ক্ষেপণাস্ত্র/ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন শুনে অত্যন্ত দুঃখিত। তিনি অত্যন্ত সাহসী এবং জনবান্ধব অফিসার ছিলেন যিনি অত্যন্ত আন্তরিকতার সাথে দেশ ও সমাজের সেবা করেছিলেন। আপনার নিঃস্বার্থ সেবা এবং ত্যাগ সর্বদা স্মরণীয় থাকবে থাপ্পা সাহেব। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা।’

গত কয়েকদিন ধরেই জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় লাগাতারর ড্রোন হমলা চালাচ্ছে পাকিস্তানি সেনা। সেই সঙ্গে ওপার থেকে ছুটে আসছে গোলাগুলি। আ শনিবার ভোরেও জম্মুতে ‘হেভি শেলিং’ শুরু হয়। বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে জম্মু, রাজৌরি এবং পুঞ্চ এলাকাতেও। জম্মুর বিশনাহ এলাকায় উদ্ধার হয়েছে বিস্ফোরক। শ্রীনগর এবং উরি এলাকাতেও পাকিস্তানের গোলায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই পাশাপাশি আখনুর, হামিরপুর, পাল্লানওয়ালা এলাকাতেও ভারী গুলিবর্ষণ করা হয়েছে পাকিস্তানের দিক থেকে। ভোর সাড়ে ৪টা নাগাদ জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মু এবং উধমপুরের ডিব্বের এলাকাতেও।  জম্মুর শম্ভু মন্দিরে পাকিস্তানের গোলা এসে পড়েছে। মন্দির চত্বরে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। তবে গোলা পড়েছে মন্দিরের দরজার সামনে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার