মাথার দাম ছিল ৬ কোটি, আত্মসমর্পণ করলেন কিষেণজির ভাই বেণুগোপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক মাস আগেই আত্মসমর্পণ করেছিলেন কুখ্যাত মাওবাদী নেতা কিষেণজির স্ত্রী সুজাতা। তাঁর মাথার দাম ছিল ১ কোটি। এবার মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন কিষেণজির ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি ওরফে সোনু দাদা। তাঁর মাথার দাম ছিল ৬ কোটি টাকা। ৬০ জন মাওবাদীকে নিয়ে নিয়ে মহারাষ্ট্র পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি।

মোস্ট ওয়ান্টেড মাওবাদীর তালিকায় ছিলেন বেণুগোপাল। মহারাষ্ট্রে, ভূপতি, যিনি সোনু দাদা নামেও পরিচিত ছিলেন। তিনি একজন শীর্ষ মাওবাদী নেতা এবং সংগঠক।  বাণিজ্যে স্নাতক ৬৯ বছর বয়সী এই ব্যক্তিকে মাওবাদী আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। গত ৪০ বছর ধরে একজন সক্রিয় মাওবাদী ছিলেন মাল্লোজুলা বেণুগোপাল। গত মাসে সোনু স্বাক্ষরিত ১৫ আগস্টের একটি চিঠি এবং নিরাপত্তা বাহিনীর  সঙ্গে একতরফা যুদ্ধবিরতির প্রস্তাবের পর বিভিন্ন মাওবাদী গোষ্ঠীর মধ্যে মতপার্থক্যের তথ্য প্রকাশ পেয়ছিল। তার পরেই এই আত্মসমর্পণ। চিঠিতে, কেন্দ্রীয় কমিটির মুখপাত্র হিসেবে সোনু সশস্ত্র সংগ্রাম থেকে অস্থায়ী যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন, সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে সিপিআই (মাওবাদী) এর অন্যান্য রাজ্য-স্তরের কমিটি চিঠিটি এবং এর বিষয়বস্তু খণ্ডন করেছিল। 
২০২৬ সালের মধ্যে দেশকে মাওবাদী-মুক্ত করা হবে বলে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় জোরকদমে মাওবাদী দমন অভিযান ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’ শুরু হয়। এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত ছত্তিশগড়-মহারাষ্ট্র-ওড়িশা সহ মাও অধ্যুষিত রাজ্যগুলিতে বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকশো মাওবাদীকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। তার মধ্যে রয়েছে সিপিআই-মাওবাদীর সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু। গত ১১ সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন শীর্ষ মাওবাদী নেতা মনোজ ওরফে মোডেম বালকৃষ্ণ। গত ১৩ সেপ্টেম্বর তেলঙ্গানা পুলিশের ডিজিপর কাছে আত্মসমর্পণ করেন মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য পুথুলা পদ্মাবতী (কল্পনা নামে বেশি পরিচিত) মইনাক্কা, ময়নাবাঈ ও সুজাতা। এর মধ্যে সুজাতা প্রায় ৪৩ বছর আন্ডারগ্রাউন্ডে বা অজ্ঞাতবাসে ছিলেন। এর দুই দিন বাদে ১৫ সেপ্টেম্বর কারান্ডোর জঙ্গলে ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারান আর এক কেন্দ্রীয় নেতা সহদেব সোরেন। তারও মাথার দাম ছিল এক কোটি। সহদেবের সঙ্গেই গুলিতে ঝাঁঝরা হয়ে যান রঘুনাথ হেমব্রম ও বীরসেন ঘাঞ্জু নামে আরও দুই দুধর্ষ মাওবাদী কমান্ডার।

স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, গত কয়েক মাসে মাওবাদীদের অধিকাংশ শীর্ষ নেতাকেই খতম করা হয়েছে। মাত্র  ৯ মাওবাদী কমান্ডার বা কেন্দ্রীয় কমিটির সদস্য বেঁচে। তারা হলেন-মুপাল্লা লক্ষণ রাও, থিপ্পিরি থিরুপতি (মাওবাদীদের নয়া সাধারণ সম্পাদক), পুল্লারি প্রসাদ রাও, পাকা হনুমানথুলু, পুসুনুরু নরহরি (এরা সবাই তেলেঙ্গানার), মিশির বেসরা ও অনল দা (ঝাড়খণ্ড), মাধবী হিডমা ও মাজ্জিদেব (দুজনেই ছত্তিশগড়ের)। এদের মধ্যে মুপাল্লা লক্ষণ রাও দীর্ঘদিন ধরেই অসুস্থ। আর মাধবী হিডমা দণ্ডকারণ্য বিশেষ আঞ্চলিক কমিটির সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর