প্রয়াত হলেন কিংবদন্তী আইনজীবী নরিম্যান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হয়েছেন সুপ্রিমকোর্টের  প্রবীণ আইনজীবী ফালি নরিম্যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বুধবার সকালে দিল্লির বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফলি নরিম্যান। প্রখ্যাত এই আইনজ্ঞ ১৯৯১ সালে পদ্মভূষণ এবং ২০০৭ সালে পদ্মবিভূষম সম্মানে ভূষিত হন।

ফলি নরিম্যান বোম্বে হাইকোর্টে আইনজীবী হিসাবে প্রথম কাজ শুরু করেন । এরপর  ১৯৭২ সালে ভারতের সুপ্রিম কোর্টে অনুশীলন করার জন্য নয়াদিল্লিতে চলে যান।  তিনি ভারতের সলিসিটর জেনারেল নিযুক্ত হন। ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের প্রতিবাদে ফলি নরিম্যান পদত্যাগ করেন। প্রবীণ এই আইনজীবী ১৯৯১ থেকে ২০১০ সাল পর্যন্ত আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন।

নরিম্যানের প্রভাব ভারতের সীমানা ছাড়িয়ে প্রসারিত হয়েছিল। তিনি ১৯৯১ থেকে ২০১০ সাল পর্যন্ত ভারতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। এছাড়াও  ১৯৮৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্যারিসের আইসিসির আন্তর্জাতিক সালিশি আদালতের ভাইস-চেয়ারম্যান হয়েছিলেন। নরিম্যান ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর কমার্শিয়াল আরবিট্রেশনের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন এবং ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জেনেভার ইন্টারন্যাশনাল কমিশন অফ জুরিস্টের নির্বাহী কমিটির সভাপতিত্ব করেছিলেন। বর্ষীয়ান আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি ফলি নরিম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করে এই মৃত্যুকে ‘একটি যুগের সমাপ্তি’ বলে অভিহিত করেছেন।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী, চাঞ্চল্য রিষড়ায়

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কন্ডোম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর