রাজস্থানে খনির লিফটের তার ছিঁড়ে দুর্ঘটনা, নিহত ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের নিম কা থানা জেলায়  হিন্দুস্থান কপার লিমিটেডের একটি খনিতে লিফটের তার ছিঁড়ে  ভয়াবহ দুর্ঘটনা।  । আর তাতে প্রাণ হারালেন হিন্দুস্তান কপার লিমিটেডের এক সিনিয়র ভিজিল্যান্স অফিসার। জানা গিয়েছে, নিহত অফিসার হলেন উপেন্দ্র পান্ডে। তিনি কলকাতা থেকে আসা একটি ভিজিল্যান্স টিমের অংশ ছিলেন। ইতিমধ্যেই তাঁর  দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।  

মঙ্গলবার  রাজস্থানের নিম কা থানা জেলায়  হিন্দুস্থান কপার লিমিটেডের একটি খনিতে লিফটের তার ছিঁড়ে   যায়। তাতে ১৮০০ ফুট নীচে পড়ে যায় লিফট। এরফলে খনির ভিতরেই আটকে পড়েছিলেন উচ্চপদস্থ সরকারি আধিকারিরক-সহ  ১৪ জন। ইতিমধ্যেই তাদের উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে আটকে পড়া আধিকারিকদের মধ্যে ছিলেন চিফ ভিজিল্যান্স অফিসার উপেন্দ্র পাণ্ডে, খেতরি কপার কমপ্লেক্স ইউনিটের প্রধান জিডি গুপ্তা এবং কোলিহান খনির ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে শর্মা। ভিজিল্যান্স টিমের সাথে ফটোগ্রাফার হিসাবে খনিতে প্রবেশ করা এক সাংবাদিকও।

উল্লেখ্য, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই ঘটনার কথা শুনে আধিকারিকদের দ্রুত উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দেন। কি করে এমন দুর্ঘটনা হল তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6