‘অব কি বার ৭৮ হাজার পার’, নয়া রেকর্ড গড়ল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে শেয়ারবাজার। আজ মঙ্গলবার প্রথমবারের মতো ৭৮ হাজারের গণ্ডি ছাড়াল সেনসেক্স। পাশাপাশি নিফটি ৫০ পৌনে চব্বিশ হাজারের ঘর ছাড়িয়েছে। আর শেয়ারবাজারের ঊর্ধ্বগতিতে হাসি ফুটেছে বিনিয়োগকারীদের।

গতকাল সোমবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স ৭৭ হাজার ৩৪১ দশমিক ০৮ সূচকে দাঁড়িয়েছিল। এদিন সকালে সামান্য বেড়ে ৭৭,৫২৯.১৯ পয়েন্ট নিয়ে শুরু হয় লেনদেন। তার পরেই চড়তে শুরু করে। দুপুর তিনটের পরে প্রথমবারের মতো ৭৮ হাজারের সূচক পেরিয়ে যায়। এক পর্যায়ে ৭৮ হাজার ১৬৪.৭১ সূচকে পৌঁছে গিয়েছিল সেনসেক্স। তবে শেষ লগ্নে কিছুটা পয়েন্ট খুঁইয়ে বাজার বন্ধের সময়ে ৭১২ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৭৮,০৫৩.৫২ সূচক নিয়ে বন্ধ হয়। আর নিফটি বন্ধ হয় ২৩,৭২১.৩০ সূচক নিয়ে।

এদিন বাজারে মূলত ব্যাঙ্কিং ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি তথ্য প্রযুক্তি সংস্থাগুলি লাভের মুখ দেখেছে। সেনসেক্সের ৩০ সংস্থার মধ্যে অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, বাজাজ ফিনসার্বের পাশাপাশি টেক মাহিন্দ্রা, ইনফোসিস এবং লার্সেন অ্যান্ড টুব্রোর শেয়ারদর বেড়েছে। তবে সেনসেক্সের ইতিহাস গড়ার দিনে লোকসানের মুখে পড়েছে জিন্দল স্টিল, পাওয়ার গ্রিড, টাটা স্টিল, এশিয়ান পেন্টস, নেসলে এবং মারুতি।  

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

ফের বেপরোয়া বাসের রেষারেষি, বেহালায় স্কুটি আরোহীর মৃত্যুতে চাঞ্চল্য

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

দীর্ঘদিন বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ ভয়েস মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

বর্ষার সন্ধ্যায় চায়ের সঙ্গে রাখুন মুচমুচে সুজির পকোড়া, জানুন কীভাবে বানাবেন

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক