ফের ধস শেয়ারবাজারে, একদিনে ৫৭১ পয়েন্ট খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারেও লোকসানের মুখে পড়লেন বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার সেনসেক্সের পতন ঘটেছে ৫৭১ সূচক। আর নিফটি খুঁইয়েছে ১৫৯ পয়েন্ট। এ নিয়ে টানা তিন দিন নিম্নমুখী শেয়ারবাজার। অটো থেকে ব্যাঙ্ক, এমনকি ওষুধ সংস্থাগুলির শেয়ারদর ১ থেকে ২ শতাংশ কমেছে। শেয়ারবাজারের লাগাতার পতনে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে।

টানা ১১ দিন অশ্বমেধের ঘোড়ার মতো ছোটার পরে গত সোমবার থেকেই ইউটার্ন নেয় শেয়ারবাজার। নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। বুধবার ৬৬ হাজার ৮০০ সূচক নিয়ে বন্ধ হয়েছিল ৩০ সংস্থার সেনসেক্স। এদিন সকালে রেড জোন দিয়েই শুরু হয় লেনদেন। আগের দিনের চেয়ে ১৯২ সূচক কম নিয়ে পথচলা শুরু হয়। কিন্তু কানাডার সঙ্গে ভারতের ঠাণ্ডা লড়াইয়ের প্রভাব লক্ষ্য করা যায় শেয়ারবাজারে। এক সময়ে ৬৭২ সূচক কমে যায় সেনসেক্স। যদিও সেখান থেকে সামান্য ঘুরে দাঁড়ায়। যদিও পতন এড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৫৭০.৬০ সূচক খুঁইয়ে ৬৬,২৩০.২৪ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। আর ১৫৯.০৫ পয়েন্ট খুঁইয়ে ১৯,৭৪২.৩৫ সূচকে বন্ধ হয় নিফটি। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,৬০৮.৬৭ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৬,১২৮.৭১ পয়েন্ট। শেয়ারবাজারে ধসের কারণে ৩ লক্ষ কোটি টাকার বেশি গায়েব হয়ে গিয়েছে বিনিয়োগকারীদের।

এদিন সেনসেক্সের অন্তর্ভুক্ত ৩০ সংস্থার মধ্যে ২৩টির শেয়ারদর কমেছে। শুধুমাত্র ৭টি সংস্থার শেয়ারদর সামান্য বেড়েছে। কানাডার পেনশন তহবিলের সঙ্গে যুক্ত পেটিএম, জোমাটো, কোটাক ব্যাঙ্ক-সহ একাধিক সংস্থার শেয়ারদর হু-হু করে নেমেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারদরও ছিল নিম্নমুখী।

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

বেপরোয়া বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুটার চালকের

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট