দেবীপক্ষের শুরুতেই পতন, ১১৬ সূচক কমল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেবীপক্ষের শুরুটা খুব একটা ভাল কাটল না বিনিয়োগকারীদের। সোমবার দিনভর উত্থান-পতন শেষে শেষ পর্যন্ত ধাক্কা সামাল দিতে পারল না শেয়ারবাজার। একদিনে ১১৬ সূচক কমল সেনসেক্স। আর নিফটি হারাল ১৯.৩০ সূচক। এ নিয়ে টানা তিন দিন নিম্নমুখী শেয়ারবাজার। ফলে পুজোর মুখে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ গভীর হচ্ছে। তবে মিড ও স্মল ক্যাপ ভালো ফল করায় বড়সড় ধাক্কা এড়াতে সক্ষম হয়েছে বাজার।

গত শুক্রবার ৬৬,২৮২.৭৪ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন আগের চেয়ে সামান্য কম পয়েন্ট নিয়ে রেড জোন থেকে শুরু হয় লেনদেন। কিন্তু শুরুর পরে গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে থাকে। তার পর কখনও নিচের দিকে, আবার কখনই উপরের দিকে উঠতে থাকে। বাজারের টালমাটাল পরিস্থিতি দেখে বিনিয়োগকারীরা ঘাবড়ে যান। এদিন সেনসেক্সের সর্বনিম্ন সূচক ছিল ৬৬,০৩৯.৩৮ পয়েন্ট। সর্বোচ্চ সূচক ছিল ৬৬,৩৪২.৭৫ পয়েন্ট। দিনভর উত্থান-পতন শেষে শেষ পর্যন্ত ১১৫.৮১ সূচক খুঁইয়ে ৬৬,১৬৬.৯৩ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। আর ১৯.৩০ পয়েন্ট খুঁইয়ে ১৯,৭৩১.৭৫ সূচকে বন্ধ হয়েছে নিফটি।

এদিন বাজারে মিড ক্যাপ ও স্মল ক্যাপের সংস্থাগুলি ভাল ফল করায় বড়সড় পতন এড়াতে পেরেছে বাজার। আর্থিক বিশেষজ্ঞদের দাবি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে বাজারে। মেটাল ক্ষেত্র ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ারমূল্য বাড়লেও টাটা কনসালটেন্সি সার্ভিস, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারদর কমেছে। বাজারে এদিন সবচেয়ে বেশি লাভ করেছে হিরো মোটর কর্প। সংস্থার শেয়ারমূল্য ২.০২ শতাংশ বেড়েছে। নিফটিতে ফার্মা ক্ষেত্রের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ারদর হ্রাস পেয়েছে।

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর