বছরের শেষ দিনে পতনের সাক্ষী থাকল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কথায় বলে, যার শেষ ভাল, তার সব ভাল। তবে বছরের শেষটা ভাল হল না শেয়ারবাজারের। বছরের শেষ কর্মদিবসে পতনের সাক্ষী থাকল। সেনসেক্স এবং নিফটি-দুই’ই লাল জোনে থেকে শেষ করেছে বছর চলা। শুক্রবার ১৭০.১২ সূচক খুঁইয়েছে সেনসেক্স। আর নিফটি এক ধাক্কায় ৪৭.৩০ সূচক খুঁইয়েছে। যদিও ৭২ হাজারের গণ্ডিতে থেকেই বন্ধ হয়েছে সেনসেক্স।

গতকাল বৃহস্পতিবার ৭২,৪১০.৩৮ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে অবশ্য আগের দিনের চেয়ে কম পয়েন্ট নিয়ে লাল জোনে থেকেই লেনদেন শুরু করেছিল। কিন্তু দিনভর ঝিমিয়েই লেনদেন চালাল। বাজার খোলার পরেই হুড়মুড়িয়ে নিচের দিকে নেমে গিয়েছিল সেনসেক্স। পরে খানিকটা উঠলেও ফের পতনের মুখ দেখে। ফের সেই ধাক্কা সামলে খানিকটা ঘুরে দাঁড়ায়। উত্থান আর পতনের মধ্য দিয়ে দিন কাটায় বাজার। শেষ পর্যন্ত ১৭০.১২ সূচক খুঁইয়ে ৭২,২৪০.২৬ সূচকে বন্ধ হয় সেনসেক্স। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭২,৪১৭.০১ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭২,০৮২.৬৪ পয়েন্ট। সেনসেক্সের পাশাপাশি পতনের মুখ দেখেছে নিফটিও। আগের দিনের চেয়ে ৪৭.৩০ পয়েন্ট খুঁইয়ে ২১,৭৩১.৪০ সূচকে বন্ধ হয়েছে।

বছরের শেষ দিনে পতনের মুখ দেখেছে একাধিক তথ্য-প্রযুক্তি সংস্থা, বেসকারি ব্যাঙ্ক, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তার মধ্যে উল্লেখযোগ্য সান ফার্মা, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টিসিএস, এইচসিএল টেকনোলজিস। লোকসানের মুখ দেখেছে জেএসডব্লিউ স্টিল, এনটিপিসি, পওয়ার গ্রিড, ভারতী এয়ারটেল। অন্যদিকে লাভের মুখ দেখেছে টাটা মোটরস, নেসলে, হিন্দুস্থান লিভার, টাটা স্টিল, উইপ্রো। তবে শেষের দিন পতনের মুখ দেখলেও চলতি বছরে গত বছরের তুলনায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে সেনসেক্স সূচক।

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…