ফের মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার, ১৯৫ সূচক কমল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা চার দিন বাদে থামল অশ্বমেধের ঘোড়ার দৌর। উধাও স্বস্তি। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেই মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার। একদিনে সেনসেক্স পড়ল ১৯৫ সূচক। আর নিফটি কমল ৪৯ পয়েন্ট। মূলত তথ্য-প্রযুক্তি এবং এফএমসিজি সংস্থার শেয়ারমূল্য কমার কারণেই ধাক্কা খেয়েছে শেয়ারবাজার। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং অটো শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ার ছিল ঊর্ধ্বমুখী।

সোমবার সামান্য চড়ে ৭৩,৮৭২.২৯ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে খানিকটা কম সূচক নিয়ে রেড জোনে থেকেই লেনদেন শুরু করেছিল। কিন্তু বেলা গড়াতে না গড়াতেই হু-হু করে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। এক পর্যায়ে ৭৩,৪১২.২৫ পয়েন্টে নেমে যায়। তবে দুপুরের পরে সেই ধাক্কা অনেকটাই সামলে ওঠে। এক সময়ে প্রায় ৭৪ হাজারের ঘরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষ দিকে গোঁত্তা খেয়ে খানিকটা নেমে ৭৩,৬৭৭ দশমিক ১৩ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। আর নিফটি ৪৯.৩০ সূচক কমে গিয়ে ঠেকেছে ২২,৩৬৫.৩০ সূচকে।

এদিন শেয়ারবাজারে বাজাজ ফিনসার্ব ও বাজাজ ফিনান্সের শেয়ারমূল্য এক ধাক্কায় চার শতাংশের মতো কমেছে। নেসলে, ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস), উইপ্রো, আলটাট্রেক সিমেন্ট, এইচসিএল টেকনোলজিস, লার্সেন অ্যান্ড টুব্রো এবং হিন্দুস্থান লিভারের মতো দেশের নামী সংস্থাগুলির শেয়ারদরে ধস নেমেছে। অন্যদিকে লাভের মুখ দেখেছে ভারতী এয়ারটেল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সান ফার্মা এবং এনটিটিসি। টাটা মোটরসের শেয়ারদর ৩.৫২ শতাংশের মতো বেড়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের