আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্মীবারে লোকসান বিনিয়োগকারীদের, ৬০ হাজারের নিচে নামল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারে ফের লোকসানের মুখ দেখলেন বিনিয়োগকারীরা। সকালে বাজার ঊর্ধ্বমুখী হলেও বন্ধের সময়ে আগের দিনের চেয়ে ১৪৭ দশমিক ৪৭ সূচক খূঁইয়ে ৬০ হাজারের নিচে নেমেছে সেনসেক্স। আর ২৯ দশমিক ৩৫ সূচক কমে ১৭ হাজার ৮৬৬ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে নিফটি। এদিন বড়সড় লোকসানের মুখে পড়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। পাশাপাশি টাটা মোটরস, অ্যাক্সিস ব্যাঙ্ক ও ভারত পেট্রোলিয়াম করপোরেশনের শেয়ার গ্রাহকদেরও লোকসানের ভার বইতে হয়েছে।

সকালে ৬০ হাজার ২৪৫ পয়েন্ট নিয়ে খুলেছিল বাজার। গতকাল বুধবার লোকসানের মুখ দেখায় বিনিয়োগকারীরা আশা করেছিলেন এদিন অন্তত লাভের মুখ দেখবেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই সেনসেক্স ও নিফটি৫০ হু-হু করে নিচের দিকে যেতে থাকে। নিমিষেই আতঙ্ক ছড়ায় বিনিয়োগকারীদের মধ্যে। তাছাড়া এদিন সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ করার কথা রয়েছে। ফলে অনেকেই ঝুঁকি না নিয়ে শেয়ার বিক্রির পথে হাঁটেন। ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএমের শেয়ারদর এক পর্যায়ে ৯ শতাংশ কমে যায়। তবে শেষ বেলায় সেই ধাক্কা কিছুটা হলেও সামাল দেওয়া গিয়েছে।

ব্যাঙ্কিং এবং তেল ও গ্যাস সংস্থাগুলির শেয়ারের দাম কমেছে। তবে তথ্য-প্রযুক্তি ও সংবাদমাধ্যমের শেয়ারের দর ছিল অনেকটাই চওড়া। দিন শেষে ৬০ হাজারের নিচে সেনসেক্স নেমে যাওয়ায় বিনিয়োগকারীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ গভীর হয়েছে। আগামিকাল শুক্রবার সপ্তাহের শেষ কর্মদিবসে আদৌ বাজার তেজি হয় কিনা, তার দিকেই হা-পিত্যেশ নয়নে তাকিয়ে তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ