লক্ষ্মীবারে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, সেনসেক্স ৭২ হাজার ছুঁইছুঁই

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অস্বস্তি কাটিয়ে ফিরল স্বস্তি। টানা দুই দিন পতনের পরে লক্ষ্মীবারেই ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। বৃহস্পতিবার একদিনে সেনসেক্স বাড়ল ৪৯০.৯৭ সূচক। আর নিফটি বেড়েছে ১৪১.২৫ সূচক। দুই দিন বাদে লাভের মুখ দেখায় বিনিয়োগকারীদের মুখে হাসি ফিরেছে। একদিনেই বিনিয়োগকারীদের পকেটে ঢুকেছে তিন লক্ষ কোটির বেশি টাকা।

নতুন বছর শুরুর প্রথম তিন দিন টালমাটাল ছিল শেয়ারবাজার। বুধবার ৫৩৫.৮৮ সূচক কমে ৭১,৩৫৬.৬০ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। ফলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। এদিন সকালে অবশ্য আগের দিনের চেয়ে তিনশোর বেশি পয়েন্ট নিয়ে শুরু হয়েছিল লেনদেন। বাজার খোলার পরেই উপরের দিকে চড়তে শুরু করে সেনসেক্স ও নিফটি। মিডক্যাপ ও স্মলক্যাপ ইনডেক্সও ছিল ঊর্ধ্বমুখী। মিড ক্যাপ ১.৪৯ এবং স্মলক্যাপ ১.০৮ শতাংশ বেড়েছে। বিএসই’র ইনট্রা ডে লেনদেনে ৪৮০টি সংস্থার শেয়ার লাভের মুখ দেখেছে। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭১,৯৫৪.৭৯ পয়েন্ট এবং সর্বনিম্ন ৭১,৫৪৬.৬০ সূচক। দিনের শেষে ৪৯০.৯৭ সূচক বেড়ে ৭১,৮৪৭.৫৭ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে সেনসেক্স। অন্যদিকে ১৪১.২৫ পয়েন্ট বেড়ে ২১,৬৫৮.৬০ সূচক নিয়ে বন্ধ হয়েছে নিফটি।

বাজারে এদিন আবাসন ও বিদ্যু‍ৎ ক্ষেত্রের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ার দর আগের দিনের চেয়ে বেড়েছে। তাছাড়া আর্থিক প্রতিষ্ঠান ও মেটাল সেক্টরের সংস্থাগুলিও লাভের মুখ দেখেছে। বাজাজ ফিনান্স, টাটা কনজিউমার্স, এনটিপিসি, ওএনজিসি, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার দর এক ধাক্কায় অনেকটা বেড়েছে। তবে রেড্ডিজ ল্যাবরেটরি, বিপিসিএল, একলটিআই মাইন্ডট্রি, এইচসিএল টেকনোলজিস এবং হিরো মোটরকর্পের শেয়ার দরে ধস নেমেছে।   

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’