তেজী ঘোড়ার মতো ছুটছে শেয়ারবাজার, কয়েক মিনিটে লগ্নিকারীদের পকেটে ৪ লক্ষ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হয়েছে ভোটগণনা। এর মধ্যে অসমে ক্ষমতা ধরে রাখার পাশাপাশি পশ্চিমবঙ্গেও চমকপ্রদ ফল করতে চলছে বিজেপি। আর ওই প্রবণতার পরেই তেজী ঘোড়ার মতো ছুটে চলেছে শেয়ারবাজার। এদিন সকালে লেনদেন শুরু হওয়ার পরেই অশ্বমেধের ঘোড়ার মতো দৌড় শুরু করে সেনসেক্স ও নিফটি। এক পর্যায়ে হাজারের বেশি সূচক বেড়ে যায়। মাত্র কয়েক মিনিটেই চার লক্ষ কোটি টাকা পকেটস্থ করেন লগ্নিকারীরা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিফটির নিচের দিকে নামতে থাকে।

সপ্তাহের শেষ কর্মদিবসে ৭৬,৯১৩.৫০ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীর ভোট প্রবণতা আসার পরে ৩৪০ পয়েন্ট বাড়তি নিয়ে সবুজ জোনে থেকেই শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। এক পর্যায়ে প্রায় হাজার সূচক বেড়ে ৭৭,৯১০ দশমিক ৭৫ সূচকে পৌঁছে যায় সেনসেক্স। নিফটিও ২৪ হাজার ২৯০ দশমিক ২০ পয়েন্টে পৌঁছায়। কয়েক মিনিটেই চার লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ হয় লগ্নিকারীদের। ফলে বিনিয়োগকারীদের মুখের হাসি চওড়া হয়।

দিনের শুরুতেই মারুতি, হাল, লার্সেন অ্যান্ড টুব্রো, এশিয়ান পেইন্টস, আদানি পোর্টসের শেয়ারমূল্য ২ থেকে ৪ শতাংশ বেড়েছে। নিফটির ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারও ছিল ঊর্ধ্বমুখী। অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ারদরও বেড়েছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, ‘পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফলেই উ‍ৎসাহিত লগ্নিকারীরা। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দামে স্থিরতার কারণেও বিনিয়োগকারীরা অনেকটাই আশ্বস্ত।’

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

শরীরে টিকটিকি পড়া শুভ না অশুভ? জানুন কোন অঙ্গে পড়লে কী ফল হয়

মঙ্গল-বৃহস্পতির মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

শনির নক্ষত্র পরিবর্তন, আগামী ৬ মাস তিন রাশির জীবনে চরম বিপর্যয়