সামান্য ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, স্বস্তি পেলেন না বিনিয়োগকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সকালের দিকে ঘুরে দাঁড়ালেও পড়ন্ত বেলায় গোঁত্তা খেয়ে নিচের দিকে নামল সূচক। আর তার ফলেই ৭২ হাজারের গণ্ডি ছুঁয়েও সাড়ে ৭১ হাজারের নিচে নেমে এলো সেনসেক্স। নিফটিও চড়কল মাত্র ৩২ সূচক। ফলে বিনিয়োগকারীরা স্বস্তি পেলেন না। বরং শেয়ারবাজারের টালমাটাল পরিস্থিতি তাদের উদ্বেগেই রাখল।

গতকাল সোমবার বড় সড় পতনের মুখ দেখেছিল সেনসেক্স ও নিফটি। ৭১,৩৫৫.২২ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। ফলে মঙ্গলবার বাজারের দিকে হা-পিত্যেশ নয়নে তাকিয়েছিলেন বিনিয়োগকারীরা। খানিকটা স্বস্তি দিয়ে তিনশোর বেশি পয়েন্ট নিয়ে সবুজ জোনে থেকেই শুরু করেছিল লেনদেন। শুরুর পরেই চড়চড় করতে উপরের দিকে উঠতে থাকে সেনসেক্স ও নিফটির সূচক। ৭২ হাজারের গণ্ডিও ছাড়িয়ে যায়। কিন্তু বেলা দুটো নাগাদ গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে। শেষ পর্যন্ত দিনের শেষে সোমবারের চেয়ে ৩০.৯৯ সূচক বেড়ে ৭১,৩৮৬.২১ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭২,০৩৫.৪৭ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭১,৩০৭.২৭ পয়েন্ট।

বাজারে এদিন মিড ক্যাপের অন্তর্ভুক্ত সংস্থাগুলি তেমন ভালো ব্যবসা করতে পারেনি। তবে স্মল ক্যাপ ইনডেক্স ০.৩ শতাংশ বেড়েছে। তথ্য-প্রযুক্তি ও অটো সেক্টরের সংস্থাগুলির শেয়ারদর বেড়েছে। তবে ডুবেছে ব্যাঙ্কিং সেক্টর। সোনি গোষ্ঠী অধিগ্রহণের পথ থেকে পিছু হঠতে পারে এমন খবরে এদিন মুখ থুবড়ে পড়েছে সুভাষ চন্দ্রের মালিকানাধীন জি এন্টারটেনমেন্টের শেয়ার। সংস্থার শেয়ার মূল্য আগের দিনের চেয়ে ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের