BLACK FRIDAY, ফের ধস শেয়ারবাজারে, ভরাডুবি আদানি গোষ্ঠীর

একদিনেই ২৬০ সূচক খোয়াল সেনসেক্স। যার ফলে ৬৩ হাজারের গণ্ডির নিচে নেমে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কালো শুক্রবারের হাত থেকে নিজেকে বাঁচাতে পারল না শেয়ারবাজার। বৃহস্পতিবারের পরে শুক্রবারও ফের ধস নামল। একদিনেই ২৬০ সূচক খোয়াল সেনসেক্স। যার ফলে ৬৩ হাজারের গণ্ডির নিচে নেমে গেল। সেনসেক্সের পাশাপাশি পতন নিফটিতেও। ১০৫ পয়েন্টের বেশি খুঁইয়েছে নিফটি ৫০। আর তার জেরেই কয়েক লক্ষ কোটি টাকা খুঁইয়েছেন বিনিয়োগকারীরা। সবচেয়ে বড়সড় ক্ষতির মুখে পড়েছে গৌতম আদানির মালিকাধীন আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার।

গত বুধবারই সর্বকালীন রেকর্ড গড়েছিল সেনসেক্স। তাতে উ‍ৎসাহিত হয়ে পড়েছিলেন বিনিয়োগকারীরা। বেশি লাভের আশায় কোমর কষে ঝাঁপিয়েছিলেন শেয়ারবাজারে। কিন্তু গতকাল বৃহস্পতিবার শেয়ারবাজারে উল্টোচিত্র দেখা যায়। হু-হু করে নামতে থাকে সেনসেক্স ও নিফটির গ্রাফ। যার ফলে দুই লক্ষ কোটি টাকার মতো লোকসানের মুখে পড়তে হয়েছিল বিনিয়োগকারীদের। শুক্রবার সকালে আগের দিনের চেয়ে অনেকটা কম সূচক নিয়েই শুরু হয়েছিল লেনদেন। বাজার চালু হওয়ার পরেই হু-হু করে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি।

শেষ পর্যন্ত ২৫৯ দশমিক ৫২ সূচক হারিয়ে ৬২ হাজার ৯৭৯.৩৭ সূচকে দাঁড়ায় সেনসেক্স। আর ১০৫.৭৫ পয়েন্ট খুঁইয়ে ১৮,৬৬৫.৫০ সূচকে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি লাভ করেছে নাটকো ফার্মা, আইসিআইসিআই সিকিওরিটিজ। মার্কিন যুক্তরাষ্ট্রে তদন্তের মুখে পড়া আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার বড়সড় ক্ষতির মুখে পড়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, আদানি ট্রান্সমিশন, আদানি পাওয়ার লিমিটেড। আদানি এন্টারপ্রাইজেসের শেয়ারের দাম ৬.৮৩ শতাংশ হ্রাস পেয়েছে।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ