শেয়ারবাজার খুলতেই তেজী ঘোড়ার মতো ছুট, সেনসেক্স বাড়ল ১,০০০ পয়েন্টের বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রে বিধানসভার ভোটে বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতির মহা সুনামি চলেছিল। তিন চতুর্থাংশের বেশি আসনে জিতে ফের ক্ষমতায় আসীন হয়েছে। আর মহায়ুতির ওই বিপুল জয়ের প্রভাব পড়ল শেয়ারবাজারেও। আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে শেয়ারবাজার খুলতেই অশ্বমেধের ঘোড়ার মতো তীব্র বেগে ছুটে চলল সেনসেক্স ও নিফটি। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হাজারের বেশি পয়েন্ট বেড়ে ৮০ হাজারের সূচক ছাড়িয়ে যায় সেনসেক্স। আর সাতসকালে সেনসেক্সের এমন তেজী ভাবে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে।

গত শুক্রবার সপ্তাহের শেষ কর্মদিবসে ৭৯ হাজার ১১৭ দশমিক ১১ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। গত শনিবার (২৩ নভেম্বর) মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভার ভোটের ফল ঘোষিত হয়েছিল। ঝাড়খণ্ডে ফের ইন্ডিয়া জোট ক্ষমতায় ফিরলেও মহারাষ্ট্রে বিজেপি’র নেতৃত্বাধীন মহায়ুতির মহা সুনামির দেখা মিলেছিল। ২৮৮টি আসনের মধ্যে ২৩৪ আসনে জয়ী হয়েছিল মহায়ুতি। আর কেন্দ্রের শাসক জোটের ওই বিপুল জয়ের প্রভাব পড়ে শেয়ারবাজারে। সকালে ৮০ হাজার ১৯৩ দশমিক ৪৭ সূচক নিয়ে খোলে বাজার। আর বাজার খুলতে না খুলতেই চড় চড় করে ঊর্ধ্বমুখী হতে শুরু করে সেনসেক্স। এক সময়ে ৮০ হাজার ৪৫২ দশমিক ৯৪ অঙ্কে পৌঁছে যায়। এনএসই নিফটিও ৩৪৭ দশমিক ৫০ সূচক বেড়ে ২৪ হাজার ২৫৪ দশমিক ৭৫ অঙ্কে পৌঁছে যায়।

মার্কিন মুলুকে ঘুষ কাণ্ডে অভিযুক্ত হওয়ার পরে গত সপ্তাহে শেয়ারবাজারে গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন সংস্থার শেয়ার দরে ধস নেমেছিল। কিন্তু এদিন সেই ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হয়েছে আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ার।

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

শ্রাদ্ধের খাবার খেয়েই বিপত্তি! মৃত ৪, অসুস্থ একাধিক

সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে

ধর্মেন্দ্রর মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ গ্রহণ করলেন হেমা, পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ

কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে

মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌–এ ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ, জানালেন চাঞ্চল্যকর অভিজ্ঞতা

‘সিস্টেম মেনে যথাসময়ে চাকরি হবে’, বড় আশ্বাস দিলীপের

‘ককরোচ জনতা পার্টি’-র নামে সাইবার ফাঁদ, এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

পুরুলিয়ায় মন্দিরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

উত্তরবঙ্গের কোন জেলায় এইমস হবে?‌ কাজ শুরু করল বিজেপি সরকার

ইরানের সঙ্গে ওবামার চেয়েও ‘ভালো’ চুক্তি করব, জানালেন ট্রাম্প