ফের ধস শেয়ারবাজারে, ৮০২ পয়েন্ট খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেয়ারবাজারে অস্থিরতা কিছুতেই কাটছে না। একদিন ঊর্ধ্বমুখী হচ্ছে তো পরের দিনই তরতরিয়ে নেমে যাচ্ছে নিচের দিকে। গতকাল সোমবার শেয়ারবাজার স্বস্তি দিয়েছিল বিনিয়োগকারীদের। ২৪ ঘন্টাও স্থায়ী হল না সি স্বস্তি। মঙ্গলবার ফের ধসের মুখে পড়ল সেনসেক্স-নিফটি। একদিনে ৮০২ সূচক খুঁইয়েছে সেনসেক্স। আর নিফটি কমেছে ২০৫ দশমিক ৫০ পয়েন্ট। টাইটান থেকে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-বড় ধরনের লোকসানের মুখে পড়েছে।

গতকাল সোমবার ৭১,৯৪১.৫৭ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। আগের দিনের চেয়ে সামান্য বাড়তি পয়েন্ট নিয়ে ৭২ হাজার সূচকের ঘর পার করে শুরু করেছিল লেনদেন। সবুজ জোনে থেকে লেনদেন শুরু করলেও উত্থান-পতনকে সঙ্গী করেই এগোতে থাকে বাজার। কিন্তু দুপুরের পরে আচমকাই নিচের দিকে নামতে শুরু করে। সেই পতনের ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি সেনসেক্স ও নিফটি। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময় আগের দিনের চেয়ে ৮০১.৬৭ সূচক কমে সেনসেক্স গিয়ে ঠেকে ৭১,১৩৯.৯০ পয়েন্টে। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭২,১৪২.২৩ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭১,০৭৫.৭২ পয়েন্ট।

বাজারে এদিন মিডক্যাপ ইনডেক্সের ০.৫ শতাংশ পতন ঘটেছে। যদিও কোনও ক্রমে পতন ঠেকাতে পেরেছে স্মল ক্যাপ ইনডেক্স। বাজাজ, টাইটান, আলট্রা টেক সিমেন্ট, এনটিপিসি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বড়সড় লোকসানের মুখ দেখেছে। সব সংস্থার শেয়ারদরে বড় ধরনের ধস নেমেছে। তবে শেয়ারবাজারে পতনের মধ্যেও টাটা মোটরস, আইসার মোটরস, বিপিসিএল ও গ্র্যাসিম ইন্ডাস্ট্রিজ লাভের মুখ দেখেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও আবাসন শিল্প বাদে সব ক্ষেত্রই রেড জোনে থেকে লেনদেন শেষ করেছে।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর