সপ্তাহের শুরুতেই ৫৯৫ সূচক বেড়ে ৬৫ হাজার ছুঁইছুঁই সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ইজরায়েল-হামাস যুদ্ধের জেরের ধাক্কা সামলে ফের অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে শেয়ারবাজার। সোমবার সপ্তাহের প্রথম দিনেই ৫৯৫ সূচক বেড়ে ৬৫ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে সেনসেক্স। আর ১৮১ পয়েন্ট বেড়ে ১৯,৪০০ সূচকের ঘর ছাড়িয়েছে নিফটি। টানা তিনদিন শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হওয়ায় বিনিয়োগকারীদের মুখের হাসি চওড়া হয়েছে। একদিনেই তিন লক্ষ কোটি টাকা মুনাফা পকেটে লুটেছেন তাঁরা।  

গত মাসে ইজরায়েল-হামাস যুদ্ধের ধাক্কায় এলোমেলো হয়ে গিয়েছিল দালাল স্ট্রিট। ধস নামতে নামতে ৬৩ হাজারের ঘরে পৌঁছে গিয়েছিল সেনসেক্স। ১৮ হাজারের ঘরে নিফটি। কয়েকদিনে ১৫ লক্ষ কোটি টাকা খুঁইয়েছিলেন বিনিয়োগকারীরা। সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে বাজার। গত শুক্রবার ৬৪,৩৬৩.৭৮ সূচকে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে প্রায় ৫০০ পয়েন্ট বাড়তি নিয়ে লেনদেন শুরু হয়েছিল। তার পর দিনভর সবুজ জোনে থেকেই ব্যবসা করেছে। স্মলক্যাপ ও মিডক্যাপের ইনডেক্সও ছিল ঊর্ধ্বমুখী। নিফটির ৫০টি সংস্থার মধ্যে ৪৪টি সংস্থাই লাভের মুখ দেখেছে। শেষ পর্যন্ত ৫৯৪.৯১ সূচক বেড়ে ৬৪,৯৫৮.৬৯ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৪,৯৯২.৫২ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৪,৬১৭.৪৮ পয়েন্ট।

বাজারে এদিন স্মলক্যাপ ও মিডক্যাপের সংস্থাগুলি লাভের মুখ দেখলেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার দরে ধস নেমেছে। গড়ে ১ শতাংশের বেশি শেয়ার মূল্য খুঁইয়েছে। সবচেয়ে ভাল ফল করেছে মেটাল সেক্টরের সংস্থাগুলি। ডিভি’স ল্যাবরেটরি, হিরো মোটরকর্প, আইসার মোটরস, অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার দর বেড়েছে। অন্যদিকে টাটা মোটরস, টাইটান, সিপলা, এসবিআই ও হাল লোকসানের মুখে পড়েছে।  

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা