ত্রিপুরায় ফের রামধাক্কা বিজেপির, দল ছাড়লেন বিধায়ক

শুক্রবার দল ছাড়লেন বর্ষীয়ান বিধায়ক ও আদিবাসী নেতা বুরবা মোহন ত্রিপুরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: মুখ্যমন্ত্রী পদে বদল করেও লাভ হল না। ত্রিপুরায় বিজেপিতে ভাঙন অব্যাহত। শুক্রবার দল ছাড়লেন বর্ষীয়ান বিধায়ক ও আদিবাসী নেতা বুরবা মোহন ত্রিপুরা (Burba Mohan Tripura)। ২০১৮ সালের বিধানসভা ভোটে কারবোক আসন (Karbook constituency) থেকে পদ্ম টিকিটে লড়ে জয়ী হয়েছিলেন তিনি। দল ছাড়ার পাশাপাশি এদিন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর (Ratan Chakraborty) কাছে বিধায়ক পদেও ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান নেতা। তাঁর সঙ্গে ছিলেন ত্রিপুরা রাজ পরিবারের সদস্য তথা তিপ্রামোথা (TIPRA Motha) প্রধান প্রদ্যো‍ৎ মাণিক্য দেবর্মা (Pradyot Kishore Manikya Debbarma)। ফলে জল্পনা শুরু হয়েছে, শিগগিরই তিপ্রামোথায় (TIPRA Motha) যোগ দেবেন বুরবা মোহন ত্রিপুরা (Burba Mohan Tripura)।

আগামী বছর ত্রিপুরা বিধানসভার ভোট। কিন্তু ভোট যত এগিয়ে আসছে ততই শাসকদল বিজেপির অন্দরে অসন্তোষ বাড়ছে। দলীয় বিধায়কদের অসন্তোষ থামাতে কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী পদে বদল করেছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। বিপ্লব দেবকে সরিয়ে প্রাক্তন কংগ্রেসি মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছিলেন জেপি নাড্ডা-অমিত শাহরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বরং উত্তর-পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্যটিতে পদ্ম শিবিরে ভাঙন ঘটেই চলেছে।

এদিন বুবরা মোহন ত্রিপুরার মতো প্রবীণ বিধায়কের দলত্যাগ বিধানসভা ভোটের মুখে বিজেপির পক্ষে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গত কয়েক মাসে এ নিয়ে চার বিধায়ক পদ্ম শিবির ছাড়লেন। প্রথমে দল ছেড়েছিলেন বিধায়ক আশিস দাস (Ashis Das)। তার পরে সুদীপ রায় বর্মন (Sudip Roy Burman) ও আশিস সাহা (Ashish Saha)। শেষের দুজন বিজেপি (BJP) ছেড়ে কংগ্রেসে (Congress) নাম লিখিয়েছেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে