মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

সূত্রের খবর, দুর্ঘটনায় কবলিত অটোটি পটনার মাসৌরি থেকে নৌবতপুরের দিকে যাচ্ছিল, তখনই একটি ট্রাকের সঙ্গে অটোটির সংঘর্ষ হয়। এই ঘটনায় ৭ জন মারা গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনাঃ রবিবার (23rd February) মাঝরাতে বড়সড় সড়ক দুর্ঘটনা! বিহারের রাজধানী পটনাতে ট্রাক আর অটোর মধ্যে ভয়াবহ সংঘর্ষে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ৭ জনের। দুর্ঘটনা এতটাই ভয়ানক ছিল, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সাত জনের। পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, দুর্ঘটনায় কবলিত অটোটি পটনার মাসৌরি থেকে নৌবতপুরের দিকে যাচ্ছিল, তখনই একটি ট্রাকের সঙ্গে অটোটির সংঘর্ষ হয়। এই ঘটনায় ৭ জন মারা গিয়েছেন।

অটোতে মোট ১০ জন ছিলেন। বাকি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সমস্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে কীভাবে ঘটল দুর্ঘটনাটি? জানা গিয়েছে, মাসৌরি পিটওয়ানস সড়কের নূরা বাজার কালভার্টের কাছে একটি ট্রাক এবং একটি অটোর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর দুটি গাড়িই রাস্তার পাশে জলে পড়ে যায়। নিহতদের পরিবারের সদস্যদের মতে, সকল শ্রমিক মাসৌরি থেকে অটোতে করে খারাত গ্রামে ফিরছিলেন। তাঁরা প্রতিদিন কাজের জন্য পটনা যেতেন এবং রাতে ফিরে আসতেন। রবিবার রাতে যখন তাঁরা বাড়িতে ফিরে আসছিলেন তখনই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই শ্রমিকের কাজ করেন।

ঘটনার খবর পেয়ে, মাসৌরির বিধায়ক রেখা দেবী ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেন। দুর্ঘটনায় শোক প্রকাশ করে তিনি সরকারের কাছে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। এই বিষয়ে, মাসৌরি পুলিশ জানিয়েছেন, মাসৌরি থানার অন্তর্গত নূরা ব্রিজের কাছে একটি ট্রাক এবং একটি টেম্পোর মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে, তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, সাব-ডিভিশনাল পুলিশ অফিসার-০১ মাসৌরি ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরাই ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আরও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56